তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা ৩৬ ৪ ইয়াসীন ১৪১ পারা ২২ দ্বারা উপকার লাভ করা হয়, দ্বিতীয় হল সৎ সন্তান যে তার জন্য দুআ করে এবং তৃতীয় হল সাদাকায়ে জারিয়া, যা তার পরেও বাকী থাকে । (মুসলিম ৩/১২৫৫) সুফিয়ান শাউরী (রহঃ) বর্ণনা করেন, আবু সাঈদ (রহঃ) বলেন যে, আমি মুজাহিদকে (রহঃ) $9019 12251০ লে এ লেও চখ চর এই আয়াতের তাফসীরে বর্ণনা করতে শুনেছি যে, পথভ্রষ্ট লোক তার পিছনে পথভ্রষ্টতা রেখে যায় । ইব্‌ন আবী নাযিহ (রহঃ) প্রমুখ মুজাহিদ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, ৬ 1 %35 এর অর্থ হচ্ছে ‘তাদের আমল’ এবং ES এর অর্থ হচ্ছে ‘তাদের পথচিহ্ন’। (তাবারী ২০/৪৯৭) হাসান (রহঃ) এবং কাতাদাহও (রহঃ) অনুরূপ মতামত ব্যক্ত করেছেন। কাতাদাহ (রহঃ) বলেন ৪ হে ইব্‌ন আদম! যদি আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা তোমার কোন কাজ হতে উদাসীন থাকতেন তাহলে বাতাস তোমার যে পদচিহনগুলি মিটিয়ে দেয় সেগুলি হতে তিনি উদাসীন থাকতেন (তাবারী ২০/৪৯৯) আসলে তিনি তোমার কোন আমল হতেই গাফিল বা উদাসীন নন। তোমার যতগুলি পদক্ষেপ তার আনুগত্যের কাজে অথবা বিরোধিতার মধ্যে পড়ে তা সবই তার কাছে লিখিত হয়। তোমাদের মধ্যে যার পক্ষে সম্ভব সে যেন আল্লাহর আনুগত্যের দিকে পা বাড়ায় । এই অর্থের বহু হাদীস রয়েছে। প্রথম হাদীস ৪ যাবির ইব্‌ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, মাসজিদে নববীর আশেপাশে কিছু জায়গা খালি ছিল। তখন বানু সালামাহ গোত্র তাদের মহল্লা হতে উঠে এসে মাসজিদের নিকটবর্তী জায়গায় বসবাস করার ইচ্ছা করে। এ খবর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের কাছে পৌঁছলে তিনি তাদেরকে বলেন £ঃ আমি জানতে পেরেছি যে, তোমরা মাসজিদের কাছাকাছি বাস করতে চাও এটা কি সত্য? তারা উত্তরে বলে $ হ্যা । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বললেন ৪ হে বানু সালামাহ! তোমরা তোমাদের বাড়ীতেই অবস্থান কর। তোমাদের পদক্ষেপ আল্লাহ তা‘আলার কাছে লিখিত হয়। এ কথা তিনি দুইবার বললেন (আহমাদ ৩/৩৩২, মুসলিম ১/৪৬২) দ্বিতীয় হাদীস ৪£ আবদুল্লাহ ইব্‌ন আমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন ৪ একটি লোক মাদীনায় মারা যান। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তার জানাযার সালাত আদায় করেন। অতঃপর তিনি বলেন £৪ হায়! সে যদি WWww.waytojannah.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।