তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৩৫ ৪ ফাতির ১২৩ পারা ২২ জন্য যে, যখন এক আল্লাহকে ডাকা হত তখন তোমরা তাকে অস্বীকার করতে এবং আল্লাহর শরীক স্থির করা হলে তোমরা তা বিশ্বাস করতে । (সূরা মু'মিন, ৪০ ৪ ১১-১২) অতএব তোমাদেরকে আর সেই সুযোগ দেয়া হবেনা । যা করতে নিষেধ করা হত । আল্লাহ তা'আলা তাদেরকে আরও বলবেন ৪ ll S003 55 0 ad 5 E52 9 আমি কি দুনিয়ায় তোমাদেরকে দীর্ঘ জীবন দান করিনি? আমার মু’মিন বান্দারা যেমন তাদের বেঁচে থাকা অবস্থায় সময়ের সদ্ব্যবহার করে সৎ আমল করেছে, তোমরাও চাইলে এ দীর্ঘ সময়ে অনেক কিছু করতে পারতে । আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ আল্লাহ তা'আলা যে বান্দাকে এতদিন জীবিত রেখেছেন যে, তার বয়স ষাট অথবা সত্তর বছরে পৌছে গেছে, আল্লাহর কাছে তার কোন ওযর চলবেনা, আল্লাহর কাছে তার কোন ওষর চলবেনা । (আহমাদ ২/২৭৫) সহীহ বুখারীর কিতাবুর রিকাকে আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ এঁ ব্যক্তির ওষর আল্লাহ কেটে দিয়েছেন যাকে তিনি দুনিয়ায় ষাট বছর জীবিত পর্যন্ত রেখেছেন। (ফাতহুল বারী ১১/২৪৩) ইব্‌ন জারীর (রহঃ) বর্ণনা করেন, আবূ হুরাইরাহ (রাঃ) বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ আল্লাহ তা‘আলা যাকে ষাট বছর রাখেননা ৷ (তাবারী ২০/৪৭৮, আহমাদ ২/৪১৭, তুহফাতুল আশরাফ ৯/৪৭২) যেহেতু সাধরণতঃ কোন লোকের ষাট বছর বয়স প্রাপ্ত হওয়া একটি দীর্ঘ সময় এবং এই সময়ের মধ্যেই আমলের দ্বারা নিজেকে সংশোধন করে নেয়ার সুযোগ পাচ্ছে তাই এর পরে তার আর অযুহাত দেখানোর সুযোগ নেই । যেমন আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ আমার উম্মাতের বয়স ষাট হতে সত্তর বছর এর চেয়ে বয়স বেশী হয় এরূপ লোকের সংখ্যা খুব কম। (তিরমিযী ৩৫৫০, ইব্‌ন মাজাহ ৪২৩৬) মহান আল্লাহ বলেন ৪ ‘241 255৬3 তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল। ইব্‌ন আব্বাস (রাঃ), ইকরিমাহ (রহঃ), আবূ জাফর ইব্‌ন বাকীর (রহঃ), কাতাদাহ (রহঃ) এবং WWwWw.waytojannah.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।