তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৩৫ $ ফাতির ১১৮ পারা ২২ না তারা আল্লাহর কিতাবের ওয়ারিশ । বরং এর দ্বারা কাফির, মুনাফিক ও বাম হাতে আমলনামা প্রাপকদেরকে বুঝানো হয়েছে। কিন্তু সঠিক উক্তি এটাই যে, তারা এই উম্মাতের অন্তর্ভুক্ত আলেমগণের মর্যাদা এই নি‘আমাতের অধিকারী লোকদের মধ্যে আলেমগণ সবচেয়ে বেশী ঈর্ষার পাত্র এবং এই নি‘আমাতের তারাই সবচেয়ে বেশী হকদার যেমন কায়েস ইব্‌ন কাসীর (রহঃ) হতে বর্ণিত আছে যে, মাদীনাবাসী একজন লোক দামেস্কে আবূ দারদার (রাঃ) নিকট গমন করে। তখন আবু দারদা (রাঃ) লোকটিকে জিজ্ঞেস করেন ৪ ভাই! তোমার এখানে আগমনের কারণ কি? উত্তরে লোকটি বলে ৪ একটি হাদীস শোনার জন্য যা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করে থাকেন। তিনি বললেন ৪ কোন ব্যবসার উদ্দেশে আসনি তো? জবাবে সে বলল $ না । তিনি আবার প্রশ্ন করলেন ৪ তাহলে অন্য কোন প্রয়োজনে এসেছ কি? সে উত্তর দিল ৪ না। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন ৪ তাহলে তুমি কি শুধু এই হাদীসের সন্ধানেই এসেছ? সে জবাব দিল $ জি, হ্যা । তখন তিনি বললেন ৪ নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি ৪ যে ব্যক্তি ইল্‌মের সন্ধানে সফরে বের হয়, আল্লাহ তাকে জান্নাতের পথে চালিত করেন এবং (রাহমাতের) মালাইকা/ফেরেশতারা ইল্ম অনুসন্ধানকারীর প্রতি সন্তুষ্ট হয়ে তাদের উপর তাদের ডানা বিছিয়ে দেন। আসমান ও যমীনে অবস্থানকারী সবাই বিদ্যানুসন্ধানীর জন্য ক্ষমা প্রার্থনা করে, এমনকি পানির মধ্যে মাছগুলিও (ক্ষমা প্রার্থনা করে) । (মূর্খ) ইবাদাতকারীদের উপর আলেমের ফাধীলাত এমনই যেমন চন্দ্রের ফাধীলাত সমস্ত তারকার উপর । নিশ্চয়ই আলেমরা নাবীগণের ওয়ারিশ । আর নাবীগণ দীনার 'স্বর্ণমুদ্রা) ও দিরহাম (রৌপ্যমুদ্রাী) রেখে যাননা, বরং তারা রেখে যান ইল্ম । যে তা গ্রহণ করে সে খুব বড় সৌভাগ্য লাভ করে। (আহমাদ ৫/১৯৬, আবূ দাউদ ৪/১৫৭, তিরমিযী ৭/৪৫০, ইব্‌ন মাজাহ ১/৮১) দ্বারা অলংকৃত করা হবে এবং (১৯১ ০ 4 2 33 ১3 WWww.waytojannah.com

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।