Contents সুরা ৩৫ ৪ ফাতির ১১৭ পারা ২২ কাজগুলি করার ব্যাপারে সতর্ক নয়। তাদের দ্বারা কিছু হারাম কাজও হয়ে যায় । 4০4% 4:49 আর তাদের মধ্যে কেহ কেহ মধ্যপন্থী রয়েছে, যারা তাদের জন্য নির্ধারিত আমলের প্রতি মনোযোগী এবং হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে এবং ওয়াজিবগুলি পালন করেছে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ভাল কাজ তাদের থেকে ছুটেও গেছে এবং কখনও কখনও অপছন্দনীয় কাজও তাদের দ্বারা হয়ে গেছে। All Ob ll ৮ 49 আর কতকগুলি লোক আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী রয়েছে। তাদের প্রতি নির্ধারিত কাজগুলিতো তারা পালন করেছেই, এমনকি যে কাজ করতে উৎসাহ প্রদান করা হয়েছে সেই কাজগুলিকেও তারা কখনও ছাড়েনি । আর হারাম কাজগুলো হতেতো দূরে থেকেছেই, এমনকি অপছন্দনীয় কাজগুলোকেও ছেড়ে দিয়েছে। তাছাড়া কোন কোন সময় মুবাহ কাজগুলোকেও ভয়ে পরিত্যাগ করেছে। ইব্ন আব্বাস (রাঃ) বলেন যে, মনোনীত বান্দা দ্বারা উম্মাতে মুহাম্মাদিয়াকে বুঝানো হয়েছে যাদেরকে আল্লাহর সব কিতাবেরই ওয়ারিস বানিয়ে দেয়া হয়েছে। তাদের মধ্যে যারা নিজেদের ব্যাপারে ভুল-ভ্ৰান্তি করেছে তাদেরকে ক্ষমা করা হবে। তাদের মধ্যে যারা মধ্যপস্থী তাদের সহজভাবে হিসাব নেয়া হবে। আর যারা কল্যাণকর কাজে অগ্রগামী তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছিয়ে দেয়া হবে । (তাবারী ২০/৪৬৫) আবুল কাসিম তিবরানী (রহঃ) বলেন ৪ ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ আমার উম্মাতের কাবীরা গুনাহকারীদের জন্যই আমার শাফা‘আত । ইব্ন আব্বাস (রাঃ) বলেন যে, কল্যাণকর কাজে অগ্রগামী লোকেরাতো বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে৷ যারা মধ্যপন্থি তারাও আল্লাহর করুণায় সিক্ত হয়ে জান্নাতে যাবে। আর নিজেদের উপর অত্যাচারকারী ও আ'রাফবাসীরা মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের শাফা‘আতের ফলে জান্নাতে যাবে। (তাবারানী ১১/১৮৯) সালাফগণের অনেকে বলেছেন যে, মুসলিম উম্মাহর অনেকে আছে যারা নিজেদের জীবনে অনেক অত্যাচার করেছে, কিন্তু তথাপিও মহান আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন, যদিও তারা আমলের ব্যাপারে পরিপূর্ণ নয়, বরং তাদের আমলে ঘাটতি রয়েছে। পূর্বযুগীয় কোন কোন মনীষী এটাও বলেছেন যে, এ লোকগুলো না এই উম্মাতের অন্তর্ভুক্ত, না তারা আল্লাহর মনোনীত বান্দা এবং WWww.waytojannah.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।