Contents সূরা ৩৫ $ ফাতির ১০০ পারা ২২ তালহা (রহঃ) বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রাঃ) বলেন $ উত্তম কথা হল আল্লাহর যিক্র এবং উত্তম আমল হচ্ছে যথাসময়ে ফার্য কাজসমূহ পালন করা । যখন কেহ আল্লাহর যিক্র করার সাথে সাথে ফার্য আমলসমূহ পালন করতে থাকে তখন তার সমস্ত আমল আল্লাহর কাছে পৌছে যায়। অন্য দিকে যে ব্যক্তি আল্লাহর যিক্র করে, কিন্তু সে ফার্য আমলসমূহ করা থেকে বিরত থাকে তখন তার যিক্র আল্লাহ সুবহানাহু প্রত্যাখ্যান করেন। (তাবারী ২০/৪৪৫) ৩%। ৬9,54 (240|9 আর যারা মন্দ কাজের ফন্দি আটে। মুজাহিদ (রহঃ), সাঈদ ইব্ন যুবাইর (রহঃ) এবং শাহর ইব্ন হাওশাব (রহঃ) বলেন ঃ যারা মন্দ কাজের ফন্দি আটে তারা হল এসব লোক যারা ফাকিবাজ ও রিয়াকারী বা লোক দেখানো কাজ করে থাকে । (তাবারী ২০/৪৪৭) বাহ্যিকভাবে যদিও এটা লোকদের কাছে প্রকাশিত হয় যে, তারা আল্লাহর আদেশ মেনে চলছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট । মহা-প্রতাপান্বিত আল্লাহ বলেন ৪ ১১4৯ ০14% ৮) তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি । তাদের ফন্দি ও চক্রান্ত ব্যর্থ হবেই । তাদের মিথ্যাবাদিতা আজ না হলেও কাল প্রকাশ পাবেই ৷ জ্ঞানীরা তাদের চক্রান্ত ধরে ফেলবে । কোন লোক যে কাজ করে তার লক্ষণ তার চেহারায় প্রকাশিত হয়ে থাকে। তার ভাষা ও কথা এঁ রংয়েই রঞ্জিত হয়ে থাকে। ভিতর যেমন হয় তেমনিভাবে তার প্রতিচ্ছায়া বাইরেও প্রকাশ পায়। রিয়াকারীর বে- ঈমানী বেশীদিন গোপন থাকেনা । নির্বোধরা তাদের চক্রান্তের জালে আবদ্ধ হয়ে থাকে সেটা অন্য কথা । মু'মিন ব্যক্তি পুরামাত্রায় জ্ঞানী ও বিবেকবান হয়ে থাকে। তারা তাদের ধোকাবাজি হতে বেশ সতর্ক থাকে। আল্লাহই গাইবের মালিক এবং তিনিই ওয়াকিফহাল মহান আল্লাহ বলেন $ ES PESE NE ANE 5 7 ০ বি 49 আল্লাহ তোমাদের পিতা আদমকে (আঃ) মাটি দ্বারা সৃষ্টি করেছেন এবং তীর বংশকে এক ফোটা নিকৃষ্ট পানির (শুক্র বিন্দুর) মাধ্যমে জারী রেখেছেন। অতঃপর তিনি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছেন অর্থাৎ নর ও নারী । এটাও আল্লাহর এক বড় দয়া ও মেহেরবানী যে, তিনি নরদের জন্য নারী বানিয়েছেন, যারা তাদের শান্তি ও আরামের উপকরণ । WWww.waytojannah.com
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।