Contents সূরা ৬ ঃ আনন‘আম ৮৬ পারা ৭ আয়িশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন ৪ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম! উহুদের দিন অপেক্ষা কঠিনতর কোন দিন কি আপনার জীবনে এসেছিল? তিনি উত্তরে বলেন ৪ ‘হে আয়িশা (রাঃ)! তোমার কাওমের পক্ষ থেকে যে ভীষণতম কষ্ট আমার উপর পৌঁছেছিল তা হচ্ছে আকাবা দিনের কষ্ট । যখন আমি ইব্ন আবদি ইয়ালীল ইব্ন আবদি কিলালের উপর নিজেকে পেশ করি তখন সে আমার আহ্বানে সাড়া না দিয়ে ত প্রত্যাখ্যান করে। আমি তখন অত্যন্ত দুঃখিত মনে সেখান থেকে ফিরে যাই । ‘কার্ন ‘আস-সাআ’লিব’ নামক স্থানে পৌঁছে আমার স্বস্তি ফিরে এলে আমি মাথা উঠিয়ে দেখি যে, আমার উপরে এক খণ্ড মেঘ ছেয়ে আছে। আমি ওর মধ্যে জিবরাঈলকে (আঃ) দেখতে পাই । তিনি আমাকে বলেন $ হে মুহাম্মাদ! আপনার কাওমের লোকদের কাছে আপনি কি বলেছেন এবং তারা আপনাকে যা বলছে তা আল্লাহ শুনেছেন! তিনি আপনার সাহায্যার্থে পাহাড়ের মালাককে পাঠিয়েছেন যাতে আপনি যা চান তাকে তাই নির্দেশ দেন! পাহাড়ের মালাকও সাড়া দিলেন এবং তারা আমাকে সালাম জানালেন। অতঃপর বললেন, নিশ্চয়ই আপনার লোকেরা যা বলেছে আল্লাহ তা শুনেছেন এবং আল্লাহ আমাকে আপনার সাহায্যাৰ্থে পাঠিয়েছেন। সুতরাং যদি আপনি আমাকে হুকুম করেন তাহলে আমি এই ‘আল-আখশাবাইন’ (মাক্কার উত্তর ও দক্ষিণের দু*টি পাহাড়) পাহাড় দু*টি আপনার কাওমের উপর পতিত করি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি আশা রাখছি যে, আল্লাহ এই কাফিরদের বংশ হতে এমন লোকও সৃষ্টি করবেন যারা আল্লাহর ইবাদাত করবে এবং আল্লাহর সাথে আর কেহকেও শরীক করবেনা । (ফাতহুল বারী ৬/৩৬০, মুসলিম ৩/১৪২০) এখন সমস্যা দেখা দিচ্ছে যে, আল্লাহর উল্লিখিত উক্তি এবং এই হাদীসের মধ্যে আনুকুল্যের উপায় কি? পূর্ববর্তী উক্তি এই যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে বলা হচ্ছে ৪ তোমরা যে শাস্তি চাচ্ছ তা যদি আমার অধিকারে থাকত তাহলেতো এখনই আমার ও তোমাদের মধ্যে ফাইসালা হয়েই যেত এবং এখনই আমি তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করতাম। আর এখানে শাস্তি প্রদানের অধিকার লাভ সত্ত্বেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাদের উপর শাস্তি অবতীর্ণ করছেননা! এর সমাধান এভাবে হতে পারে ৪ পবিত্র আয়াত দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে, যে শাস্তি তারা চাচ্ছে তা তাদের WWWw.Wwaytojannah.com
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।