তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 8th 11th Part
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৭ £ঃ আরাফ ৩০৮ পারা ৮ উত্তম পোশাক । নিজেদের মৃতদেরকেও এই কাপড়ের কাফন পরাও। তোমরা চোখে সুরমা ব্যবহার কর। কেননা এটা দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ করে এবং জ্র গজিয়ে থাকে’ (আহমাদ ১/২৪৭) এ হাদীসটির ইসনাদ খুবই উত্তম । ইমাম আবূ দাউদ (রহঃ), ইমাম তিরমিযী (রহঃ) এবং ইমাম ইব্‌ন মাজাহও (রহঃ) এটি তাদের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। (হাদীস নং ৪/৩৩২, ৭/৭২ এবং ১/৪৭৩) ইমাম তিরমিযী (রহঃ) এটিকে হাসান সহীহ বলেছেন। অমিতব্যয়ী না হওয়ার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন ৪ $5 39 27৯09 5 ‘তোমরা খাও ও পান কর, কিন্তু অপব্যয় ও অমিতাচার করনা’ এ আয়াতে সুরুচি সম্পন্ন ও পবিত্র সমুদয় জিনিসই অন্তর্ভুক্ত রয়েছে। ইবন জারীর (রহঃ) বলেন যে, মুহাম্মাদ ইব্‌ন আবদুল ‘আলা (রহঃ) আমাদেরকে বলেছেন যে, মুহাম্মাদ ইব্ন শাওর (রহঃ) মা’মার (রহঃ) থেকে, তিনি ইব্‌ন তাউস (রহঃ) থেকে, তিনি তার পিতা থেকে বলেন যে, ইব্‌ন আব্বাস (রাঃ) বলেছেন $৪ আল্লাহ তাআলা মানুষকে যত খুশি খেতে ও পান করতে অনুমতি দিয়েছেন, যদি না তাতে অপচয় কিংবা ওঁদ্ধত্য প্রকাশ পায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘আদম সন্তানের এ পাত্র অপেক্ষা জঘন্য পাত্র আর নেই যে পাত্রের আহার্য পেট পূর্ণ করে ভক্ষণ করা হয়। মানুষের জন্যতো এমন কয়েক গ্রাস খাদ্যই যথেষ্ট যা তাকে স্বীয় অবস্থায় কায়েম রাখতে সক্ষম হয়। আর যদি সে আরও কিছু খেতে চায় তাহলে যেন পেটের এক তৃতীয়াংশে খাবার দেয়, এক তৃতীয়াংশে পানি রাখে এবং বাকী এক তৃতীয়াংশ সহজভাবে শ্বাস লওয়ার জন্য ফাকা রেখে দেয় ৷ (আহমাদ ৪/১৩২, তিরমিধী ৭/৫১, নাসাঈ ৪/১৭৮) ইমাম তিরমিষী এটিকে হাসান সহীহ বলেছেন। ‘আতা আল খুরাসানী (রহঃ) বলেন, ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন যে, এর দ্বারা বুঝানো হয়েছে £ঃ তোমরা খাও পান কর, কিন্তু অতিরিক্ত পানাহার করনা । আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন যে, তিনি এ সকল লোকদেরকে পছন্দ করেননা, তিনি যে বিষয়ে অনুমতি দিয়েছেন অথবা নিষেধ করেছেন তদ্বিষয়ে যারা বাড়াবাড়ি করে। অথবা তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকেনা এবং যা করতে বলেছেন তা করা থেকে বিরত থাকে । তিনিতো শুধু এটাই চান যে, যে বিষয়ে তিনি যতটুকু বলেছেন ততটুকু পালন করা হোক। ইহাই হল ন্যায়ানুগততা, যা তিনি আদেশ করেছেন। (তাবারী ১২/৩৯৫) WWWw.Wwaytojannah.com

— পৃষ্ঠা ৩০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।