তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 8th 11th Part
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৭ ৪ আরাফ ৩০৫ পারা ৮ সনদ বা দলীলতো হবে এ আমল যা শেষ সময়ে প্রকাশ পাবে এবং কালেমায়ে শাহাদাতের উপর প্রাণবায়ু নির্গত হবে। যেমন মহান আল্লাহ বলেন ৪ ‘মৃত্যুর সময় যেমন ছিল তেমনিভাবেই উত্থিত হবে৷’ এখন এই উক্তি ও 5 ... ৬ (20 ৩৯9 (সূরা রম, ৩০ ৪ ৩০) এই আয়াতের মধ্যে সামঞ্জস্য স্থাপিত হওয়া যরুরী । আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার উক্তির পৃষ্ঠপোষকতায় নিম্নের হাদীসটিও রয়েছে ঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘প্রত্যেকটি শিশু ইসলামী স্বভাবের উপর (ফিতরাত) জন্মুথহণ করে থাকে কিন্তু তার পিতামাতাই তাকে ইয়াহুদী, খৃষ্টান এবং মাজুসী (অগ্নিপূজক) বানিয়ে থাকে ৷’ (ফাতহুল বারী ৩/২৯০, মুসলিম ৪/২০৪৭) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন ৪ আল্লাহ তাআলা বলেন ৪ ‘আমি আমার বান্দাদেরকেতো সৎ স্বভাবের উপরই সৃষ্টি করেছিলাম, কিন্তু শাইতানরাই তাদেরকে বিভ্রান্ত করে দীন থেকে সরিয়ে দিয়েছে ৷’ (মুসলিম ৪/২১৯৭) মোট কথা, সামঞ্জস্য বিধানের উপায় হচ্ছে এইরূপ ৪ আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, প্রথমতঃ তারা মু’মিনই হবে। কারণ তাদের স্বভাবের মধ্যেই ঈমান রয়েছে। কিন্তু পরে তারা কিছু মু’মিন থাকবে এবং কিছু কাফির হয়ে যাবে। যদিও সমস্ত মাখলূকের নিকট থেকে এরূপ অঙ্গীকারও নেয়া হয়েছিল এবং ওটাকে তাদের স্বাভাবিক জিনিস বানানো হয়েছিল, তথাপি তাদের তাকদীরে এটা লিখিত ছিল যে, তারা পাপিষ্ঠ হবে অথবা সৎ আমলকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তীর সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করেছেন যারা তাকে ভালভাবে চেনে ও জানে, একমাত্র তারই ইবাদাত করার উদ্দেশ্যে এবং তারাও জানে যে, তিনি ছাড়া অন্য কোন উপাস্য নেই । তিনি তাদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছিলেন যে, তাদের প্রতি যে ওয়াদাবদ্ধতা বিধিবদ্ধ করেছিলেন তা তারা পূরণ করবে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তাদের কেহ হবে হতভাগা এবং কেহ হবে সৌভাগ্যশালী । হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ “মানুষ সকালে উঠে হয়তো বা স্বীয় প্রাণকে মুক্তির হাতে সোপর্দ করে, নয়তো ধ্বংসের মুখে ঠেলে দেয়।’ (মুসলিম ১/২০৩) তার মুক্তিতে আল্লাহরই হুকুম প্রকাশ পায়। তিনিই আল্লাহ ৪ WWWw.Wwaytojannah.com

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।