তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 8th 11th Part
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৭ ৪ আরাফ ২৯৮ পারা ৮ আদম (আঃ), হাওয়া (আঃ) ও ইবলীসকে দুনিয়ায় পাঠানো হল জান্নাত হতে নীচে নেমে যাওয়ার এ সম্বোধন আদম (আঃ), হাওয়া (আঃ) ও ইবলীসকে করা হয়েছে। আবার কেহ কেহ সাপকেও এর অন্তর্ভুক্ত করেছেন। প্রাথমিকভাবে আদম (আঃ) ও ইবলীসের মধ্যে শত্রুতা সৃষ্টির কারণ হয়েছিল এবং হাওয়াও (আঃ) এ বিষয়ে আদমকে (আঃ) অনুসরণ করেছিলেন। এ জন্যই সূরা তা'হায় আল্লাহ তাআলা বলেন ৪ তোমরা উভয়ে একই সঙ্গে জায়াত হতে নেমে যাও । (সূরা তা-হা, ২০ ৫৪ ১২৩) হাওয়াতো (আঃ) আদমের (আঃ) বাধ্যই ছিলেন। আর সাপকেও যদি এদের অন্তর্ভুক্ত মনে করা হয় তাহলে সে ছিল ইবলীসের অনুগত । মুফাস্সিরগণ এঁ স্থানগুলির উল্লেখ করেছেন যেগুলিতে তারা নিক্ষিপ্ত হয়েছিল। এসব খবর ইসরাঈলিয়াত হতে নেয়া হয়েছে। এগুলির সত্যাসত্য সম্পর্কে একমাত্র আল্লাহই অবহিত রয়েছেন । যেসব স্থানে তারা পতিত হয়েছিল সেগুলির নির্দিষ্ট করণে যদি কোন উপকারিতা থাকত তাহলে অবশ্যই আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা'আলা সেগুলি উল্লেখ করতেন অথবা হাদীসে কোন জায়গায় বর্ণিত হত । ইরশাদ হচ্ছে ৪ a চে ও! £০) ০০ 2)১। ও 8539 পৃথিবীই হবে তোমাদের বাসস্থান এবং মৃত্যু পর্যন্ত সেখানেই তোমাদের জীবন ধারণের উপযোগী সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে। এটা ভাগ্যেও লিখা ছিল এবং লাওহে মাহ্‌ফুযেও তা লিপিবদ্ধ ছিল ।ঘোষিত হচ্ছে ৪ ৩৯725 ৫) 05 5 {29 ০% {১ এউ এখন তোমাদেরকে পৃথিবীতেই জীবন-যাপন করতে হবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরায় উত্ধিত হবে। যেমন তিনি অন্য জায়গায় বলেন ৪ afb Loe La 2 EAE. SE SL 2 Cs Slot U5 SCE Ce আমি মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি; তাতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং তা হতে পুনর্বার বের করব । (সূরা তা-হা, ২০ ৪ ৫৫) আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন যে, প্রতিটি আদম সন্তানের জন্য তার মৃত্যু পর্যন্ত পৃথিবীকে বাসস্থান বানানো হয়েছে। জীবিতাবস্থায় সে এখানেই থাকবে, এখানেই মৃত্যুবরণ WWWw.Wwaytojannah.com

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।