Contents সূরা ৭ ৪ আরাফ ২৯৬ পারা ৮ ২৩ । তারা বলল ৪ হে আমাদের রাব্ব! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, আপনি যদি EASED Af EES ed = / আমাদেরকে ক্ষমা না করেন | ০০73 8 3455 ১] ০৩) তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের E ০ অন্তৰ্ভুক্ত হয়ে পড়ব । Yr | G2 SP a Esai? ৰ Lil CA 5 NG rr উবাই ইব্ন কা'ব (রাঃ) বলেন যে, আদম (আঃ) খেজুরবৃক্ষের ন্যায় দীর্ঘাকৃতির লোক ছিলেন। তার মাথার চুল ছিল ঘন ও লম্বা । যখন তিনি ভুল করে বসলেন তখন তার দেহাবরণ খুলে গেল । এর পূর্বে তিনি স্বীয় গুপ্তাঙ্গের প্রতি লক্ষ্য করতেননা । এখন তিনি ব্যাকুল হয়ে জান্নাতের মধ্যে এদিক ওদিক ছুটতে লাগলেন। জান্নাতের এক গাছের সঙ্গে তার মাথার চুল জড়িয়ে পড়ল । তিনি বলতে লাগলেন ঃ$ হে গাছ! আমাকে ছেড়ে দাও! গাছ বলে উঠল ঃ ‘আমি আপনাকে ছাড়বনা ৷’ তখন মহামহিমানিত আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন ৪ তুমি কি আমার নিকট থেকে পালিয়ে যাচ্ছ?” আদম (আঃ) উত্তরে বললেন $ হে আমার প্রভূ! আমি আপনার কাছে লজ্জা বোধ করছি। (তাবারী ১২/৩৫৪) এ ঘটনাটি ইব্ন জারীর (রহঃ) এবং ইব্ন মারদুআই (রহঃ) বিভিন্ন বর্ণনাধারার মাধ্যমে হাসান (রহঃ) থেকে, তিনি উবাই ইব্ন কা'ব (রাঃ) থেকে, তিনি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। (তাবারী ১২/৩৫২) তবে উবাই ইব্ন কা‘ব (রাঃ) বর্ণিত ঘটনাটিই অধিক সঠিক । । 379 ০০ ৫% ৩১৬০১৯১ ৪৮, এ আয়াতের ব্যাখ্যায় ইবন আব্বাস (রাঃ) বলেন যে, আদম (আঃ) ও হাওয়ার (আঃ) গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়লে তারা ডুমুরের পাত দ্বারা তাদের গুপ্তাঙ্গ ঢেকে রাখার চেষ্টা করতে থাকেন। (তাবারী ১২/৩৫৪) মুজাহিদ (রহঃ) বলেন যে, যখন আদম (আঃ) ও হাওয়া (আঃ) ওটা খেয়ে ফেলেন তখন তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ে । তখন তারা জান্নাতের গাছের পাতা দ্বারা দেহ আবৃত করতে থাকেন এবং একটিকে অপরটির সাথে জোড়া দিয়ে শরীরের উপর লাগাতে থাকেন। (তাবারী ১২/৩৫৩) অহাব ইব্ন মুনাব্বিহ (রহঃ) বলেন যে, আদম (আঃ) ও হাওয়ার (আঃ) পোশাক ছিল নুরের তৈরী, ফলে একে অপরকে উলঙ্গরূপে দেখতে পেতেননা। WWWw.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।