Contents সূরা ৭ ৪ আরাফ ২৮৬ পারা ৮ শ্ৰেষ্ঠ, আপনি আমাকে আগুন দ্বারা A সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি tb uf US করেছেন কাদামাটি দ্বারা । ৮০5 | ০০% ৬ যার অর্থ হবে, ‘কোন জিনিসটি তোকে বাধ্য করেছিল যে, তুই সাজদাহ করবিনা, অথচ আমার নির্দেশ বিদ্যমান ছিল?’ এ উক্তিটি সবল ও উত্তম ৷ আল্লাহ তা‘আলাই এসব বিষয়ে সবচেয়ে ভাল জানেন। অভিশপ্ত ইবলীস উত্তরে বলেছিল, ‘আমি আদমের (আঃ) চেয়ে উত্তম ও শ্ৰেষ্ঠ । আর যে শ্রেষ্ঠ সে এমন কেহকে সাজদাহ করতে পারেনা যার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে। সুতরাং আমার প্রতি আদমের (আঃ) সাজদাহ করার হুকুম হল কেন?’ সে দলীল পেশ করেছিল যে, তাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। আর আগুন হচ্ছে মাটি হতে বেশি মর্যাদা সম্পন্ন যা দ্বারা আদমকে (আঃ) সৃষ্টি করা হয়েছে। সে লক্ষ্য করেছে উপাদানের প্রতি, কিন্তু এ আদমের (আঃ) প্রতি লক্ষ্য করেনি যাকে মহান আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রহ ভরে দিয়েছেন! সে একটা বিকৃত তুলনা কায়েম করেছে যা মহান আল্লাহর প্রকাশ্য হুকুমের বিরোধী ৷ আল্লাহ তা'আলা বলেন ৪ তখন তোমরা ওর প্রতি সাজদাবনত হও । (সূরা সাদ, ৩৮ ৪ ৭২) মোট কথা, সমস্ত মালাক/ফেরেশ্তা সাজদায় পড়ে গেলেন । ইবলীস সাজদাহ না করার কারণে মালাইকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল এবং আল্লাহ তা‘আলার অনুগ্রহ হতে নিরাশ হয়ে গেল। এই নেরাশ্য প্রকৃতপক্ষে হচ্ছে তার নিজের ভুলেরই প্রতিফল এবং সে কিয়াস বা অনুমানেও ভুল করেছিল । তার দাবী ছিল এই যে, আগুন মাটি হতে শ্রেষ্ঠ । কিন্তু মাটির শান হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা, নম্রতা এবং কাজে স্থিরতা ৷ তা ছাড়া মাটি হচ্ছে উদ্ভিদ ও লতাপাতা জন্মানোর স্থান । আগুনের শান হচ্ছে পুড়িয়ে দেয়া, ইন্দরিয়াবেগ এবং দ্রুততা ৷ ইবলীসের উপাদান তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর আদমের (আঃ) উপাদান রুজু, অপারগতা এবং আনুগত্য স্বীকার করে তার উপকার সাধন করেছিল। আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন 8 ‘মালাইকাকে নুর দ্বারা সৃষ্টি করা হয়েছে, ইবলীসকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা দ্বারা, আদমকে (আঃ) সৃষ্টি করা হয়েছে যে বিষয়ে তোমাদেরকে বর্ণনা করা হয়েছে৷’ (মুসলিম ৪/২২৯৪) WWWw.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।