Contents সূরা ৭ £ঃ আরাফ ২৮২ পারা ৮ যুবকের আকারে হাযির হবে। কুরআনের পাঠক তাকে জিজ্ঞেস করবে ৪ ‘তুমি কে?’ সে উত্তরে বলবে ৪ ‘আমি কুরআন । আমি তোমাকে রাতে জাগিয়ে রাখতাম এবং সারাদিন সিয়াম পালন করার হুকুম পালনার্থে পিপাসার্ত রাখতাম ৷’ (ইব্ন মাজাহ ২/১২৪২) কাবরের প্রশ্নের ঘটনায় রয়েছে যে, কাবরে মু’মিনের কাছে একজন সুগন্ধময় সুন্দর যুবক আগমন করবে কাবরবাসী তাকে জিজ্ঞেস করবে ৪ ‘তুমি কে?’ সে বলবে ৪ ‘আমি তোমার সৎ আমল ৷’ (আহমাদ ৪/২৮৭) হাদীসে রয়েছে যে, একজন লোককে একটি কাগজের টুকরা দেয়া হবে এবং ওটা এক পাল্লায় রাখা হবে। আর অপর পাল্লায় রাখা হবে কাগজের নিরানব্বইটি দফতর । এক একটি দফতর এত বড় হবে যে, যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত ছড়িয়ে থাকবে। এঁ কাগজের টুকরায় 4 '। &। ১ লিখা থাকবে। লোকটি বলবে $ ‘কোথায় এই কাগজের টুকরাটি এবং কোথায় এ বড় বড় দফতরগুলো !' তখন আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাকে বলবেন $ ‘আজ কিন্তু তোমার উপর অত্যাচার করা হবেনা !’ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন যে, তার পাপরাশির বড় বড় দফতরের পাল্লা হাল্কা হয়ে যাবে এবং এ কাগজখণ্ডের পাল্লা ভারী হয়ে যাবে। (তিরমিযী ৭/৩৯৫) আবার এ কথাও বলা হয়েছে যে, আমল বা আমলনামা ওযন করা হবেনা, বরং আমলকারীকে ওষন করা হবে । যেমন হাদীসে রয়েছে যে, কিয়ামাতের দিন একজন মোটা লোককে আনা হবে, কিন্তু সে আল্লাহর কাছে মশার ওযনের সমানও হবেনা । অতঃপর তিনি নিম্নের আয়াতটি পাঠ করেন ৪ Cis AES Ao সুতরাং কিয়ামাত দিবসে তাদের জন্য কোন ওযনের ব্যবস্থা রাখবনা । (সূরা কাহফ, ১৮ ৪ ১০৫) (ফাতহুল বারী ৮/২৭৯) আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তার প্রশংসা করতে গিয়ে বলেন ঃ ‘তোমরা আবদুল্লাহ ইব্ন মাসউদের (রাঃ) সরু সরু পা দেখে কেন বিস্ময় বোধ করছ? আল্লাহর শপথ! এটা দাড়িপাল্লায় ওযন করলে এর ওযন উন্থদ পাহাড়ের চেয়েও বেশি হবে৷’ (আহমাদ ১/৪২০) এই তিনটি বর্ণনাকে এভাবে জমা করা যেতে পারে যে, কখনও ওযন করা হবে আমল, কখনও আমলনামা এবং কখনও আমলকারীকে ৷ এসব বিষয়ে আল্লাহ তা'আলাই সঠিক জ্ঞানের অধিকারী । WWW.Wwaytojannah.com
— صفحة ٢٨٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.