Contents সূরা ৬ ৪ আন‘আম ২৭৩ পারা ৮ আমার বান্দাদেরকে বলে দাও ৪ নিশ্চয়ই আমি ক্ষমাশীল, পরম দয়ালু । আর আমার শাঙত্ি; তা অতি মর্মর্তদ শাত্তি । (সুরা হিজর, ১৫ ৪ ৪৯-৫০) উৎসাহ ও আশা প্রদান এবং ভয় প্রদর্শনের অনেক আয়াত রয়েছে। কখনও আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা জান্নাতের গুণাবলী বর্ণনা করে বান্দাদেরকে উৎসাহ ও আশা প্রদান করেন, আবার কখনও জাহান্নামের বর্ণনা দিয়ে ওর শাস্তি এবং কিয়ামাতের ভয়াবহ দৃশ্য থেকে ভয় প্রদর্শন করে থাকেন। মাঝে মাঝে আবার দু'টির বর্ণনা একই সাথে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে তীর বিধানসমূহ মেনে চলার তাওফীক প্রদান করেন এবং পাপীদের দল থেকে যেন আমাদেরকে দূরে রাখেন। আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘আল্লাহর শাস্তি যে কত কঠিন তা যদি মু'মিন জানত তাহলে কেহ জান্নাতের আকাঙ্খা করতনা (সে বলত ৪ যদি জাহান্নাম থেকে মুক্তি পাই তাহলে এটাই যথেষ্ট) । পক্ষান্তরে আল্লাহর দয়া ও রাহমাত যে কত ব্যাপক তা যদি কাফির জানত তাহলে কেহ জান্নাত থেকে নিরাশ হতনা (অথচ জান্নাততো কাফিরের প্রাপ্যই নয়) । আল্লাহ একশ’ ভাগ রাহমাত রেখেছেন। এর মধ্য থেকে একটি মাত্র অংশ সারা মাখলুকাতের মধ্যে বণ্টন করে দিয়েছেন। এই এক ভাগ রাহমাতের কারণেই মানুষ ও জীবজন্তু একে অপরের উপর দয়া করে থাকে। আর নিরানব্বই ভাগ রাহমাত আল্লাহর কাছেই রয়েছে।’ এ হাদীসটি ইমাম আহমাদ (রহঃ) আবু হুরাইরাহ (রাঃ) হতে মারফু’ রূপে তাখরীজ করেছেন । ইমাম মুসলিম (রহঃ) এবং ইমাম তিরমিযীও (রহঃ) এ হাদীসটি তাদের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। ইমাম তিরমিধী (রহঃ) হাদীসটি হাসান বলেছেন। (হাদীস নং ২/৩৩৪, ৪/২১০৯, ৯/৫২৭) আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন আল্লাহ মাখলুকাতকে সৃষ্টি করেন তখন আরশের উপর অবস্থিত লাওহে মাহ্ফুযে তিনি লিপিবদ্ধ করেন ৪ ‘আমার রাহমাত আমার গযবের উপর জয়যুক্ত থাকবে ৷’ (মুসলিম ৪/২১০৭) সুরা আন‘আম এর তাফসীর সমাপ্ত WWWw.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।