তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 8th 11th Part
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৬ ৪ আন‘আম ২৫৬ পারা ৮ ধর্মের ব্যাপারে বিভক্তি নিরুৎসাহিত করা হয়েছে মুজাহিদ (রহঃ), কাতাদাহ (রহঃ), যাহহাক (রহঃ) এবং সুদ্দী (রহঃ) বলেন যে, এ আয়াতটি ইয়াহুদী ও নাসারাদের ব্যাপারে নাযিল হয়েছে। (তাবারী, ১২/২৬৯-৭০) আল আউফী (রহঃ) বলেন, ইব্‌ন আব্বাস (রাঃ) এ আয়াতের ব্যাপারে বলেছেন যে. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের আগমনের পূর্বে ইয়াহুদী ও নাসারারা নিজেদের মধ্যে দ্বন্ব কলহের ফলে বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়েছিল । তার আগমনের পর তাকে বলা হল ৪ rh 8 tie Cd Us 17 2 13813 (24 | (নিশ্চয়ই যারা নিজেদের দীনের মধ্যে নানা মতবাদ সৃষ্টি করে ওকে খন্ড বিখন্ড করেছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে কোন ব্যাপারে তোমার কোন দায়িতু নেই ) (তাবারী ১২/২৬৯) এরা হচ্ছে বিদআতী, সন্দেহ পোষণকারী পথভ্রষ্ট সম্প্রদায় । তবে প্রকাশ্য কথা এই যে, এ আয়াতটি সাধারণ । এমন প্রত্যেক ব্যক্তির উপরই এটা প্রযোজ্য হতে পারে যে আল্লাহর দীনে বিচ্ছিন্নতা সৃষ্টি করে এবং দীনের বিরোধী হয়ে যায়। কেননা আল্লাহ তা‘আলা স্বীয় রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে সত্য ধর্মের হিদায়াতসহ প্রেরণ করেছেন যেন তিনি সমস্ত দীনের উপর দীন ইসলামকে জয়যুক্ত করেন। ইসলামের পথ একটাই । তাতে কোন মতভেদ ও বিচ্ছিন্নতা নেই । যারা পৃথক দল অবলম্বন করেছে, যেমন বাহাত্তর দল বিশিষ্ট লোকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত-পবিত্র। এ আয়াতটি এ আয়াতের মতই, যেমন আল্লাহ তা‘আলা বলেন ৪ Di Es GH Ef ay S05 CU Al Gs ST নুহকে আর যা আমি অহী করেছিলাম তোমাদের । (সূরা শুরা, ৪২ ৪ ১৩) হাদীসে রয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘আমরা নাবীরা বৈমাত্রেয় সন্তানদের মত। কিন্তু আমাদের সকলেরই দীন বা ধর্ম একটিই । (ফাতহুল বারী ৬/৫৫০) এটাই হচ্ছে সিরাতে মুসতাকীম এবং এটাই হচ্ছে এ হিদায়াত যা রাসূলগণ অন্য কেহকে শরীক না করে এক আল্লাহর ইবাদাত সম্পর্কে পেশ করেছেন এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্মামের শারীয়াতকে দৃঢ়ভাবে ধারণ করাকে সিরাতে মুসতাকীম বানিয়েছেন। এ ছাড়া WWW.Wwaytojannah.com

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।