Contents সূরা ৬ ৪ আন‘আম ২৩৯ পারা ৮ বিধিবদ্ধ কারণ ছাড়া কেহকে হত্যা করা যাবেনা Grd 3) ll 67> | (০40) 144% 7 আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করনা ৷ গুরুত্ব বুঝানোর জন্যই আল্লাহ তা'আলা পৃথকভাবে এর নিষেধাজ্ঞা আনয়ন করেছেন। নতুবা এটা প্রকাশ্য ও গোপনীয় নির্লজ্জতার নিষিদ্ধতারই অন্তর্ভুক্ত । সহীহ হাদীসে ইব্ন মাসউদ (রাঃ) হতে বৰ্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘কোন মুসলিমের রক্ত হালাল নয় যে সাক্ষ্য প্রদান করে যে, আল্লাহ ছাড়া অন্য কোন মা’বুদ নেই এবং আমি আল্লাহর রাসূল । তবে তিনটির যে কোন একটির কারণে হত্যা করা যায়। (১) বিবাহিত ব্যভিচারী, (২) প্রাণের বিনিময়ে প্রাণ (অর্থাৎ হত্যার বিনিময়ে হত্যা) এবং (৩) দীন পরিত্যাগ করে যে জামা'আত থেকে দূরে সরে যায় ও দলের মধ্যে বিচ্ছিন্নতা আনয়ন করে’ (ফাতহুল বারী ১২/২০৯, মুসলিম ৩/১৩০২) মু’আহীদ’ অর্থাৎ এ সমস্ত অমুসলিম যাদের সাথে মুসলিমদের শান্তি চুক্তি রয়েছে তাদেরকে হত্যা করার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। ইমাম বুখারী (রহঃ) আবদুল্লাহ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £৪ ‘যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোন লোককে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধও পাবেনা, অথচ জান্নাতের সুগন্ধ চল্লিশ বছরের পথের দূরত্ব থেকেও পাওয়া যায়।’ (ফাতহুল বারী ১২/৩৭০) আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ যার সাথে মুসলিমদের নিরাপত্তা চুক্তি রয়েছে এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে নিশ্চয়তা দেয়া হয়েছে এমন ব্যক্তিকে যদি কোন (মুসলিম) ব্যক্তি হত্যা করে তাহলে সে যেন আল্লাহর কাছ থেকে তার জন্য পাওয়া নিরাপত্তা ধ্বংস করে ফেলল । এ ক্ষেত্রে সে জান্নাতের ভ্রাণও পাবেনা, যদিও এ ড্রাণ সত্তর বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে। (তিরমিধী ৪/৬৫৮, ইব্ন মাজাহ ২/৮৯৬) ইমাম তিরমিযী (রহঃ) হাদীসটিকে হাসান বলেছেন। ৬ ৪৪ ০914] 4, 25০7 2503 এসব বিষয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেন তোমরা অনুধাবন করতে পার । WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।