তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 8th 11th Part
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৬ ৪ আন‘আম ২৩৭ পারা ৮ জীবন্ত প্রোথিত করত । আবার দারিদ্রতার ভয়ে কোন কোন পুত্র সন্তানকেও হত্যা করত । এ জন্যই সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রাঃ) ‘আলাইহি ওয়া সাল্লাম! কোন পাপটি সবচেয়ে বড়?’ তিনি উত্তরে বলেন £ ‘তা হচ্ছে এই যে, তুমি আল্লাহর জন্য শরীক স্থাপন করবে, অথচ তিনিই তোমাকে (এবং এ শরীককে) সৃষ্টি করেছেন!’ ইব্‌ন মাসউদ (রাঃ) বলেন £ঃ আমি বললাম, তারপর কোনটি? তিনি বলেন $ ‘তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে, সে তোমার সাথে আহারে শরীক হবে।’ আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন ঃ ‘তা এই যে, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়বে ৷’ অতঃপর তিনি নিম্নের আয়াতটি পাঠ করলেন ৪ FEE Le Ed at... BES ts oe বৰ EA EOE el > SIAM ORL YG I HLL CPU NY nls E55 Ys G0 Sy এবং তারা আল্লাহর সাথে কোন উপাস্যকে ডাকেনা; আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন, যথা কারণ ছাড়া তাকে তারা হত্যা করেনা এবং ব্যভিচার করেনা । (সুরা ফুরকান, ২৫ ৪ ৬৮) (ফাতহুল বারী ৮/৩৫০, মুসলিম ১/৯৮) উপরে বর্ণিত ‘ফাকর’ বা দারিদ্রকে ‘ইমলাক’ বলা হয়। ইব্‌ন আব্বাস (রাঃ), কাতাদাহ (রহঃ) এবং অন্যান্যরা 5১৬] ',» এর অর্থ করেছেন ‘দারিদ্রতা’ (তাবারী ১২/২১৭) এ আয়াতের অর্থ হচ্ছে, গরীব হয়ে যাবে এই ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করনা । অন্য একটি আয়াতে আল্লাহ বলেন ৪ 4 2 a BU BI 02 তাদেরকে এবং তোমাদেরকে আমিই জীবনোপকরণ দিই । (সূরা ইসরা, ১৭ ৪ ৩১) ওখানে জীবিকার আগে শিশুদের নাম নেয়া হয়েছে। কেননা সেখানে ব্যবস্থাপনায় তারাই উদ্দেশ্য ছিল অর্থাৎ তাদেরকে জীবিকা পৌছানোর কারণে তোমরা দরিদ্র হয়ে যাবে এই ভয়ে তাদেরকে হত্যা করনা । কারণ সকলেরই জীবিকার দায়িত্‌ আল্লাহর উপর রয়েছে। কিন্তু এখানে যেহেতু দারিদ্র্য বিদ্যমান রয়েছে এ জন্য এখানে বলেছেন, আমি তোমাদেরকে ও তাদেরকে জীবিকা দান করে থাকি । কারণ এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদেরকে জীবিকা আমিই দান করেছি, সুতরাং নিজেদের জীবিকার ভয় করনা । WWWw.Wwaytojannah.com

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।