তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 8th 11th Part
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৬ ৪ আন‘আম ২৩৩ পারা ৮ নিচের এ আয়াতটি পাঠ করে। ১ 805 82> ৮ 8 i ৬% 4/1554 লোকদেরকে বল ৪ তোমরা এসো! তোমাদের রাব্ব তোমাদের প্রতি কি কি বিধি-নিষেধ আরোপ করেছেন তা আমি তোমাদেরকে পাঠ করে শোনাই; তা এই যে, তোমরা তার সাথে কেহকেই শরীক করবেনা । ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন যে, সূরা আন‘আমে কতগুলি আয়াত রয়েছে স্পষ্ট মর্ম বিশিষ্ট এবং এগুলিই হচ্ছে কিতাবের মূল । অতঃপর তিনি ... EME এই আয়াতটি পাঠ করেন । (তিরমিযী ৮/৪৪৬) আল হাকিম (রহঃ) তার মুসতাদরাক গ্রন্থে লিখেছেন, ইব্‌ন আব্বাস (রাঃ) বলেছেন, সুরা আন‘আমে অতি পরিস্কারভাবে কয়েকটি আয়াত বর্ণিত হয়েছে এবং এ আয়াতগুলি হচ্ছে কিতাবের মূল। এঁ আয়াতগুলি হচ্ছে 646 609 85> ৮ ঠা 1 5 হতে ৬/5 ০91%] 4/ +5০9 পৰ্যন্ত । আল হাকিম (রহঃ) বলেন যে, এ হাদীসটির বর্ণনাধারা সহীহ, তবে তারা এ হাদীসটি তাদের গ্রস্থে লিপিবদ্ধ করেননি। (হাকিম ২/৩১৭) মুসতাদরাক গ্রন্থে আল হাকিম (রহঃ) আরও বর্ণনা করেন যে, উবাদাহ ইবন সামিত (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘তোমাদের মধ্যে কে আমাদের থেকে তিনটি কাজের দীক্ষা গহণ করবে?’ অতঃপর তিনি উক্ত আয়াত পাঠ করলেন। পাঠ শেষ করে তিনি বললেন $ ‘যে ব্যক্তি এই কথাগুলি যথাযথভাবে পালন করবে, তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। পক্ষান্তরে যে ব্যক্তি এগুলি পালনে ক্রটি করবে, খুব সম্ভব আল্লাহ তাকে দুনিয়ায়ই শাস্তি প্রদান করবেন। আর যদি তিনি শাস্তি টাকে পরকাল পর্যন্ত স্থগিত রাখেন তাহলে তখন তার মর্জির উপর নির্ভর করবে। ইচ্ছা করলে তিনি তাকে শাস্তি দিবেন, অথবা ক্ষমা করে দিবেন।’ আল হাকিম (রহঃ) বলেন যে, এ হাদীসটির বর্ণনাধারা সহীহ, কিন্তু তারা এ হাদীসটি তাদের গহ্থে লিপিবদ্ধ করেননি । (হাকিম ২/৩১৮) এর তাফসীর নিম্নরূপ ৪ আল্লাহ তাআলা স্বীয় রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলেছেন ৪ হে মুহাম্মাদ! এই মুশরিকদেরকে বলে দাও, যারা গাইরুল্লাহর উপাসনা করছে এবং আল্লাহর হালাল জিনিসকে হারাম করে নিচ্ছে, এবং তারা মনগড়া কথা বলছে। (তাদেরকে বল ৪) এসো, আমি তোমাদেরকে WWWw.Wwaytojannah.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।