তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 8th 11th Part
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৬ ৪ আন‘আম ২২০ পারা ৮ ইসলামের পূর্বে অজ্ঞ আরাবরা কতগুলো পশু নিজেদের উপর হারাম করে নিয়েছিল এবং ওগুলোর শ্রেণী বিভাগ নির্ধারণ করেছিল। অর্থাৎ “বাহীরাহ’, ‘সাইবাহ’, ‘ওয়াসীলাহ’, ‘হাম’ ইত্যাদি নাম করণের পশুগুলো। তারা এরূপ হারাম করে নিয়েছিল পশুগুলোর মধ্যে এবং ফল-ফলাদির মধ্যেও । তাই আল্লাহ তা'আলা বলেন ৪ তোমাদের এসব বাগান, শস্যক্ষেত্র, ভারবাহী পশু, আরোহনযোগ্য পশু ইত্যাদি সবকিছু আল্লাহই সৃষ্টি করেছেন। অতঃপর মহান আল্লাহ চতুস্পদ জন্তগুলোর প্রকার বর্ণনা করলেন এবং মেষ ও বকরীরও বর্ণনা দিলেন যা সাদা রংয়ের হয়ে থাকে, মেষের বর্ণনা দিলেন যা কাল রংয়ের হয় । ওগুলোর নর ও মাদীরও বর্ণনা করলেন । তারপর উট নর ও মাদী এবং গরু নর ও মাদীর বর্ণনা দিলেন । তিনি এ সমুদয় জন্তুর কোনটাই হারাম করেননি এবং এগুলোর বাচ্চাগুলোকেও না। কেননা তিনি এগুলোকে বানী আদমের খাদ্য, সাওয়ারী, বোঝা বহন, দুগ্ধপান ইত্যাদি বিভিন্ন প্রকারের উপকার লাভের জন্য সৃষ্টি করেছেন। যেমন তিনি বলেন ৪ তিনি তোমাদের দিয়েছেন আট প্রকার গৃহপালিত পশু । (সূরা যুমার, ৩৯ ৪ ৬) ৷ ৪৮ 46 ২ ৬ এটা দ্বারা কাফিরদের নিম্নের উক্তিকে খণ্ডন করা হয়েছে ৪ ‘এই জন্তুগুলোর পেটে যা রয়েছে তা শুধু আমাদের পুরুষদের জন্য, আমাদের মহিলাদের জন্য এটা হারাম।’ এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ৪ তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাকে নিশ্চিত রূপে বল যে, যে জিনিসগুলি হারাম হওয়ার তোমরা ধারণা করছ, আল্লাহ কিরূপে ওগুলি WWWw.Wwaytojannah.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।