তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 8th 11th Part
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৬ ৪ আন‘আম ১৮৬ পারা ৮ কাফিরেরাও রাসূলের (সাঃ) চারিত্রিক গুণাগুণ স্বীকার করত এ দুৰ্ভাগারা নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের ফাযীলাত, বংশ মর্যাদা, গোত্রীয় সম্মান এবং তীর জন্মভূমি মাক্কার শ্রেষ্ঠত্ব সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল ছিল। আল্লাহ, সমস্ত মালাইকা এবং মু’মিনদের পক্ষ থেকে তার উপর দুরুদ বর্ধিত হোক । এমন কি এঁ লোকগুলো তীর নাবুওয়াত লাভের পূর্বেও তীর মধুর ও নির্মল চরিত্রের এভাবে স্বীকারোক্তি করেছিল যে, তাকে আল- আমীন (বিশ্বস্ত, সত্যবাদী ও আমানাতদার) উপাধিতে ভূষিত করেছিল। কাফিরদের নেতা আবু সুফিয়ান পর্যন্ত তার সত্যবাদিতায় এত প্রভাবাবিত ছিলেন যে, যখন রোম সমবাট হিরাক্লিয়াস তার সম্পর্কে এবং তীর বংশ সম্পর্কে তাকে (আবু সুফিয়ানকে) জিজ্ঞাসাবাদ করেন তখন তিনি নিঃসংকোচে উত্তর দেন, আমাদের মধ্যে তিনি অতি সম্ভ্রান্ত বংশীয় লোক ।’ তারপর হিরাক্লিয়াস জিজ্ঞেস করেন ৪ ‘এর পূর্বে কখনও তিনি মিথ্যাবাদী প্রমাণিত হয়েছিলেন কি?’ আবূ সুফিয়ান উত্তরে বলেছিলেন ৪ ‘না৷’ যাহোক, এটা খুবই দীর্ঘ হাদীস ৷ এর দ্বারা রোম সম্রাট প্রমাণ লাভ করেছিলেন যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়৷ সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি মন্তব্য করেছিলেন যে, এসব হচ্ছে তার নাবুওয়াত ও সত্যবাদিতার প্রকৃষ্ট প্রমাণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘আল্লাহ তা‘আলা ইবরাহীমের (আঃ) সন্তানদের মধ্য হতে ইসমাঈলকে (আঃ) মনোনীত করেছেন, বানী ইসমাঈলের মধ্য হতে বানী কিনানাকে মনোনীত করেছেন, বানী কিনানার মধ্য হতে কুরাইশকে বেছে নিয়েছেন, কুরাইশের মধ্য হতে বানী হাশিমকে পছন্দ করেছেন এবং বানী হাশিমের মধ্য হতে আমাকে মনোনীত করেছেন ।’ (আহমাদ ৪/১০৭, মুসলিম ৪/১৬৮২) সহীহ বুখারীতে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘বানী আদমের উত্তম যুগ একের পর এক আসতে রয়েছে। শেষ পর্যন্ত এ উত্তম যুগও এসে গেছে যার মধ্যে আমি রয়েছি।' (ফাতহুল বারী ৬/৬৫৩) আল্লাহ তা'আলা বলেন £ Las LIE di ws BE el ঞ্। এ যড়যন্তর ও প্রতারণার জন্য আল্লাহর নিকট লাঞ্ছনা ও কঠিন শাস্তি প্রাপ্ত হবে। এটা রিসালাতের অনুসরণ করা থেকে অহংকারী এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য স্বীকার করা হতে বঞ্চিত গর্বকারীর জন্য কঠিন ধমক । WWWw.Wwaytojannah.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।