তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 8th 11th Part
/ ৯১৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৬ ঃ আর্ন‘আম ১৭৭ পারা ৮ শাইতানের কু-মন্ত্রণা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন ৪ 1 ০0> ০% ০! ELE 5") শাইতানরা তাদের বন্ধুদের কাছে তাদের কথাগুলো অহী করে থাকে, উদ্দেশ্য এই যে, তারা (তাদের বন্ধুরা) যেন তোমাদের (মুসলিমদের) সাথে বিতর্কে লিপ্ত হতে পারে৷’ ইব্‌ন আবী হাতিম (রহঃ) আবূ ইসহাক (রহঃ) হতে বর্ণনা করেন যে, একটি লোক ইব্ন উমারকে (রাঃ) বলল ৪ ‘মুখতারের এই দাবী যে, তার কাছে নাকি অহী আসে?’ ইব্‌ন উমার (রাঃ) উত্তরে বলেন $ ‘সে সত্য কথাই বলেছে’ অতঃপর তিনি ... ৩৮5 (&৮%J। ৩! এই আয়াতটি পাঠ করেন। (ইব্‌ন আবী হাতিম ৪/১৩৭৯) আবু যামীল (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন ৪ আমি একদা ইব্ন আব্বাসের (রাঃ) কাছে বসেছিলাম । সেই সময় মুখতার হাজ্জ করতে এসেছিল। তখন একটি লোক ইব্‌ন আব্বাসের (রাঃ) কাছে এসে বলে, ‘হে ইব্‌ন আব্বাস (রাঃ)! আবূ ইসহাক (অর্থাৎ মুখতার) ধারণা করছে যে, আজ রাতে নাকি তার কাছে অহী এসেছে।’ এ কথা শুনে ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন, ‘সে সত্য বলেছে।’ আমি তখন উদ্বিগু হয়ে পড়লাম এবং মনে মনে ভাবলাম যে, ইব্‌ন আব্বাস (রাঃ) তাকে সত্যায়িত করছেন! অতঃপর ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন, ‘অহী দুই প্রকার । একটি হচ্ছে আল্লাহর অহী এবং অপরটি হচ্ছে শাইতানের অহী । আল্লাহর অহী আসে মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের নিকট এবং শাইতানের অহী এসে থাকে তার বন্ধুদের নিকট । তারপর তিনি উপরোক্ত আয়াতটিই পাঠ করেন । (তাবারী ১২/৮৬) ইকরিমাহ (রহঃ) হতে অনুরূপ উক্তিও পূর্বে বর্ণিত হয়েছে। আল্লাহ তা‘আলার 5 $১৮০ এ উক্তি সম্পর্কে ইব্‌ন জারীর (রহঃ) বলেন যে, যাতে আল্লাহর নাম নেয়া হয়নি তা তোমরা আহার করনা’ প্রসঙ্গে ইব্ন আব্বাস (রাঃ) বলেছেন ৪ শাইতান তার ভক্ত-অনুরক্তদের বলতে থাকে, তোমরা যা হত্যা কর তা থেকে খাও এবং আল্লাহর নামে যেগুলি যবাহ করা হয় তা থেকে খেওনা । (তাবারী ১২/৮১) সুদ্দী (রহঃ) এই আয়াতের তাফসীরে বলেছেন, মুশরিকরা মুসলিমদেরকে বলেছিল ৪ ‘তোমরা এই দাবী করছ যে, তোমরা আল্লাহর সস্তুষ্টিই কামনা কর, WWWw.Wwaytojannah.com

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।