Contents সূরা ৬ ঃ আনন‘আম ১১৯ পারা ৭ UN ES 0) el I | ঠি তোমরাই বল তো যে, তোমাদের এবং আমার দলের মধ্যে কোন্ দলটি সত্যের উপর রয়েছে? সেই মা'বৃদ কি সত্যের উপর রয়েছেন যিনি সবকিছু করতে সক্ষম, নাকি এ মা’বুদগুলো সত্যের উপর রয়েছে যেগুলো লাভ ও ক্ষতি কোনটারই মালিক নয়? কিয়ামাত দিবসে আল্লাহর শাস্তি হতে রক্ষা করার জন্য এই দুই দলের মধ্যে কার অধিক দাবী থাকতে পারে? এরপর ঘোষিত হচ্ছে I Ad EET ls EL pol oly AT Cpl ৩% যারা ঈমান এনেছে এবং ঈমানের উপর যুল্ম অর্থাৎ শির্ককে সংমিশ্রিত করেনি, শান্তি ও নিরাপত্তা লাভের অধিকারীতো তারাই এবং তারাই সঠিক পথে পরিচালিত । তাই দুনিয়া ও আখিরাতে তাদেরই শান্তি লাভের অধিকার রয়েছে। সহীহ বুখারীতে আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, ধর! (১৬ 9 1, এই আয়াতটি যখন অবতীৰ্ণ হয় তখন সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, ‘হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম! কে এমন আছে যে নিজের নাফসের উপর যুল্ম করেনি?’ তখন নিম্নের আয়াতটি অবতীর্ণ হয় ৪ 2b SLT If | নিশ্চয়ই শিরক হচ্ছে চরম যুল্ম । (সূরা লুকমান, ৩১ ৪ ১৩) (ফাতহুল বারী ৮/১৪৪) যখন উপরোল্লিখিত আয়াত অবতীর্ণ হয় এবং লোকেরা ভুল বুঝে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বলেন, তোমরা যা বুঝেছ তা নয়। সৎ বান্দা অর্থাৎ লুকমান হাকীম কি বলেছিলেন তা কি তোমরা শুননি? তিনি স্বীয় পুত্রকে সম্বোধন করে বলেছিলেন £ Zaps LS I Cl HU YES Es হে বৎস! আল্লাহর সাথে কোন শরীক করনা । নিশ্চয়ই শিরক হচ্ছে চরম যুলম ৷ (সূরা লুকমান, ৩১ ৪ ১৩) (আহমাদ ১/৪৪৪) এখানে যুল্ম দ্বারা শির্ককে বুঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন ৪ WWWw.Wwaytojannah.com
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।