Contents সূরা ৬ ৪ আন‘আম ১১৪ পারা ৭ সাতটি গ্রহের পূজা করছে যেমন, চাদ, বুধ, শুক্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি এবং শনি, তা অত্যন্ত মারাত্মক ভুল এবং দীন থেকে বিচ্যুত হওয়া ছাড়া আর কিছুই নয়। এই সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম এবং সম্মানিত গ্রহ মনে করা হত সূর্যকে, অতঃপর চাদ এবং তারপর শুক্র গহকে ৷ সমস্ত তারকার মধ্যে উজ্জ্বলতম হচ্ছে ‘যুহরা’ বা শুক্র। ইবরাহীম (আঃ) সর্বপ্রথম এই খুহরা’ তারকা থেকেই শুরু করলেন। তিনি তার কাওমের লোকদেরকে বললেন যে, এই তারকাগুলির মধ্যে মা’বুদ হওয়ার যোগ্যতা নেই । এরাতো দাসত্বের শৃংখলে আবদ্ধ । তাদের গতি সীমিত । তাদের স্বেচ্ছায় ডানে- বামে যাবার কোন অধিকার নেই । এগুলি হচ্ছে আকাশের নক্ষত্র যেগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আলো দানকারী রূপে সৃষ্টি করেছেন এবং এতে তার বিশেষ নৈপুন্য নিহিত রয়েছে। এরা পূর্ব দিক থেকে বের হয় এবং পশ্চিমের দিকে পথ অতিক্রম করে চক্ষু হতে অদৃশ্য হয়ে যায়। পরবর্তী রাতে পুনরায় প্রকাশিত হয়। সুতরাং এই বস্তুগুলো হচ্ছে বাধা ধরা অভ্যাসের দাস । কাজেই এদের মা’বুদ হওয়া কিরূপে সম্ভব? এরপর তিনি ‘কামার’ এর দিকে এলেন এবং “যুহরা’ সম্পর্কে যা বলেছিলেন এর সম্পর্কেও সেই কথাই বললেন । তারপর তিনি শামস’ এর বর্ণনা দিলেন। তার বক্তব্যের মাধ্যমে তিনি এটাই প্রমাণ করলেন যে, এই উজ্জ্বলতম নক্ষত্রগুলির মধ্যে মা'বুদ হওয়ার যোগ্যতা মোটেই নেই । অতঃপর তিনি কাওমের লোকদেরকে সম্বোধন করে বললেন ৪ 055/35 2:৩ ৩1 8% ৬ 06 হে আমার কাওম! তোমরা যাদেরকে মা’বুদ রূপে কল্পনা করছ আমি এর থেকে সম্পূর্ণরূপে মুক্ত । যদি এরা মা’বুদ হয় তাহলে তোমরা এদেরকে সাহায্যকারী বানিয়ে নিয়ে আমার বিরুদ্ধাচরণ কর এবং আমার প্রতি মোটেই অনুগ্রহ প্রদর্শন করনা । br 009 bse 2531 SL 05 SD 2) 73 &$ /4]। আমিতো আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তার একজন দাসে পরিণত হয়েছি। আমি তোমাদের মত শির্কের পাপে লিপ্ত হবনা । আমি এই বস্তগুলোর সৃষ্টিকর্তার ইবাদাত করব যিনি এইগুলোর পরিচালক ও নিয়ন্ত্রণকারীও বটে । প্রত্যেক বস্তুর আনুগত্যের সম্পর্ক তারই হাতে রয়েছে। যেমন তিনি বলেন ৪ WWW.Wwaytojannah.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।