00171617715 প্রকাশকের কথা আল-কুরআন আসমানী কিতাবসমূহের মধ্যে সর্বশেষ কিতাব । ইহা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একমাত্র হিদায়াত __ পথনির্দেশক গ্রন্থ। ইহা মানব জাতির কল্যাণ ও নাজাতের একমাত্র পাথেয় । বাংলা ভাষা পৃথিবীর এক বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর ভাষা । এই বৃহৎ জনগোষ্ঠী যাহাতে মাতৃভাষায় এই মহাগ্রন্থ অনুধাবন করিতে পারে, সেই লক্ষ্যেই সাবেক ইসলামিক একাডেমী বাংলা ভাষায় আল-কুরআনুল করীমের তরজমা প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। বাংলা ভাষায় অনূদিত ও প্রকাশিত কুরআন শরীফের তরজমাসমূহের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত অনুবাদ হইয়া আসিতেছে । এই অনুবাদ প্রথম প্রকাশিত হয় ১৯৬৮ সালের ফেব্রুয়ারি মাসে। দেশের তৎকালীন স্বনামখ্যাত আলিম, ভাষাতত্তববিদ, সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদগণ এই অনুবাদকর্মের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। দেশ ও বিদেশের অগণিত পাঠকের পরামর্শের ভিত্তিতে ১৯৯৩ সালে সপ্তদশ মুদ্রণের সময় অনুবাদ পরিমার্জন করা হয়। এই পরিমার্জন কার্যটিও দেশের শীর্ষস্থানীয় ১৯ জন আলিম ও শিক্ষাবিদ সময়ে গঠিত “সম্পাদকমণ্ডলী” দ্বারা সম্পন্ন হয় । পরবর্তী সময়ে অষ্টাদশ মুদ্বণের প্রাক্কালে পাঠকমহলের পরামর্শের ভিত্তিতে ১৮ সদস্য বিশিষ্ট “সম্পাদকমণ্ডলী” দ্বারা অনুবাদ আরও স্বচ্ছ, সুন্দর, নির্ভুল ও সাবলীল করার লক্ষ্যে কিছু সংশোধন ও টীকা সংযোজন করা হয় । বর্তমান সংস্করণ পর্যায়েও পাঠকমহলের পরামর্শের ভিত্তিতে প্রযোজ্য ক্ষেত্রে পরিমার্জন করা হইয়াছে। ইহার পরও সচেতন পাঠক-পাঠিকাদের নজরে কোন ভুলক্রটি ধরা পড়িলে আমাদিগকে অবহিত করিবার জন্য সবিনয় অনুরোধ জানাইতেছি। আমরা তাহা যথাসময়ে সংশোধনের ব্যবস্থা করিব ইনশাআল্লাহ্ আল-কুরআনুল করীমের সম্মানিত পাঠকবর্ণের বহু দিনের চাহিদা ও প্রত্যাশার প্রেক্ষিতে একটি সহজে বহনযোগ্য সংস্করণ প্রকাশের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়া আমরা এই সংস্করণটি ষষ্ঠবারের মত প্রকাশ করিলাম।
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।