00171617715 [ছয়] করিয়াছেন, তাহাদের সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ। বর্তমানে উহার ৩৫তম মুদ্রণ পাঠক-পাঠিকাদের খিদমতে পেশ করিতে পারিয়া আমরা মথান আল্লাহ্ রাব্বুল আলামীনের অশেষ শুকরিয়া জ্ঞাপন করিতেছি। প্রথম প্রকাশ থেকে ৩৩তম মুদ্রণ পর্যন্ত বেশ কয়েকজন অনুবাদক ও সম্পাদক ইন্তিকাল করিয়াছেন । আল্লাহ্ তাহাদের সকলকে জান্নাত নসীব করুন । আল-কুরআনুল করীমের যে সকল পাঠক-পাঠিকা বিভিন্ন সময়ে ইহার অনুবাদ, টীকা ও বর্ণমালা ইত্যাদি সম্পর্কে আমাদিগকে মূল্যবান পরামর্শ দিয়াছেন এবং বিভিন্ন বিষয়ে অবহিত করিয়াছেন, তাহাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ৷ ভবিষ্যতেও আমরা তাহাদের নিকট হইতে অনুরূপ পরামর্শ পাওয়ার আশা রাখি । আমরা কামনা করি আল্লাহ্র কালাম তিলাওয়াত ও ইহার অর্থ অনুধাবনের প্রতি দেশবাসী আরও আগ্রহী ও সচেতন হইবেন ; আমাদের ভবিষ্যত বংশধরগণ মানব জাতির একমাত্র মুক্তির দিশারী আল- কুরআনের অনির্বাণ আলোয় আলোকিত হইবে এবং পৃথিবীর সকল মানুষকে সত্য ও আলোর সন্ধান দিতে ব্রতী হইবে। আল-কুরআনুল করীমের একটি সহজে বহনযোগ্য সংস্করণ প্রকাশের জন্য দীর্ঘদিন ধরিয়া পাঠকবর্গের চাহিদা ছিল। সম্মানিত পাঠকবর্গের চাহিদা ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা এই সংক্করণটি ষষ্ঠবারের মত প্রকাশ করিলাম । করুণায় আমাদের এই নেক প্রচেষ্টা কবুল করুন ; এই কুরআনুল করীম সুন্দর, নির্ভুল ও স্বচ্ছরূপে প্রকাশনার জন্য ষাহারা দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করিয়াছেন, তাহাদিগকে তিনি উত্তম বিনিময় প্রদান করুন এবং আমাদের র জন্য ইহাকে হিদায়াত ও নাজাতের উসিলা হিসাবে কবূল করুন। আমীন !
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।