আল কুরআনুল করীম ( বাংলা অনুবাদ )
/ 1063
📝 Text 📖 PDF

00171617715 কুরআন শরীফ তিলাওয়াতের কতিপয় আদাব পবিত্র কুরআন আল্লাহ পাকের কালাম। মাহাত্য ও মর্যাদায় এই বাণী অতুলনীয়। যাবতীয় সৃষ্টির ইহলৌকিক ও পারলৌকিক মংগল এই কিতাবে বর্ণিত বিধি-নিষেধ মানিয়া চলিবার মধ্যে নিহিত। কাজেই এই পবিত্র কালাম তিলাওয়াতের সময় উহার মান ও মাহাত্যের প্রতি লক্ষ্য রাখিয়া উহার আদাব রক্ষা করা একাস্ত অপরিহার্য কর্তব্য। কুরআন শরীফ তিলাওয়াতের কিছু নিয়ম-কানূন বা আদাব তিলাওয়াতকারীদের জ্ঞাতার্থে এ স্থলে সন্নিবেশিত করা হইল। বাহ্যিক আদাব রক্ষার সাথে সাথে মানসিক প্রস্তুতি গ্রহণ করা দরকার। তিলাওয়াতের সময় নিজের মনকে যাবতীয় কলুষ হইত মুক্ত করিয়া আল্লাহ্‌র অভিমুখী হইয়া তিলাওয়াত শুরু করা উচিত। তিলাওয়াতের আগে করণীয় কাজের সংক্ষিপ্ত বর্ণনাঃ ১. মিসওয়াক ও ওষ্‌ করিয়া পবিত্রতা হাসিল করিবেন। নীরব ও পবিত্র স্থানে কেবলামুখী হইয়া নামাযে বসিবার মত আদাবের সাথে বসিবেন। কোন কিছুর উপর হেলান দিয়া বা কুরআন"শরীফের উপর তর করিয়া বসিবেন না। কুরআন শরীফকে কোন কিছুর উপরে রাখিয়া তিলাওয়াত করিবেন। ২. তিলাওয়াতের পূর্বে কয়েকবার দরূদ শরীফ পড়িবেন তারপর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়িয়া তিলাওয়াত শুরু করিবেন। ৩. হিফজ বা মুখস্থ করিবার নিয়ত না থাকিলে সাধারণ গতিতে ধীরে স্থিরে অক্ষরের সঠিক উচ্চারণ করিয়া তিলাওয়াত -করিবেন। অন্যান্য কিতাবের মত তাড়াহুড়া করিয়া পড়িবেন না। রীতিমত থামিয়া থামিয়া মিষ্টি স্বরে সুন্দর ইলহানে তিলাওয়াত করিবেন। মিষ্টি-মধুর স্বরে পড়িবার জন্য হাদীস শরীফে তাকীদ আসিয়াছে: কিন্তু মিষ্টি মধুর স্বরে পড়িবার সময় যেন পবিত্র কুরআনের মাহাত্ম্য ও গুরুত্ব লাঘব না হয় সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখিবেন। ৪. টি নি লিনজি নিক রনিজিানি রিম চার রাতভর দৃঢ়ভাবে খেয়াল রাখিবেন। রাওাকদরী নিজের উন ভরডিক লা লিনদ সামিবেন ও ইন অনন রাজি উনি ভাবা নাগা তিলাওয়াত হইতেছে এবং তাহা আপনি নিজ কানে শুনিতেছেন, আল্লাহ্‌ তা'আলাও তাহা শুনিতেছেন। ৬. একমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টি লাতের উদ্দেশ্যে কালামে পাক তিলাওয়াত করিবেন। অপরু কাহাকেও দেখাইবার উদ্দেশ্যে তিলাওয়াত করিলে কোন সওয়াব হইবে না। “রিয়ার, বা লোক দেখানোর আশংকা থাকিলে বা অন্য কাহারও কষ্ট বা অসুবিধা হইলে আস্তে আস্তে পড়িবেন; অন্যথায় স্বাভাবিক আওয়াজের সাথে পড়াই শ্রেয়। ৭. রহমতের আয়াত বা যেসব আয়াতে আল্লাহর রহমতের কথা উল্লেষিত আছে তাহা তিলাওয়াতের সময় আনন্দিত হইবেন আর আযাবের আয়াত তিলাওয়াতের সময় ভীত-সস্ত্স্ত হইয়া কীদিবেন অথবা কাঁদিবার চেষ্টা করিবেন এবং মনে মনে আল্লাহর নিকট মাগফিরাত কামনা করিবেন। আল্লাহ পাকের মাহাত্য ও পবিত্রতা বিষয়ক আয়াত আবৃত্তি করিলে "সুবহানাল্লাহ বলিবেন। ৮. সিজদার আয়াত পাঠ করিলে সংগে সংগে উঠিয়া “আল্লাহু আকবর, বলিয়া সিজদায় যাইবেন এবং সিজদার তাসবীহ "সুবহানা রাষ্ধিয়াল আ'লা; তিনবার পড়িবেন, পুনরায় আল্লাহু আকবর বলিয়া বসিবেন এবং পূর্ণ বিসমিল্লাহ পড়িয়া পুনরায় তিলাওয়াত শুরু করিবেন। ৯. তিলাওয়াতের সময় হাসি-তামাশা করিবেন না, বাজে কথা বলিবেন না, কথা বলিবার বিশেষ দরকার হইলে কুরআন শরীফ বন্ধ করিয়া বলিবেন, কথা শেষ হইলে পুনরায় আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পুরা পড়িয়া তিলাওয়াত শুরু, করিবেন। ১০. রসুন, পিয়াজ, বিড়ি-তামাক ইত্যাদির দুর্গন্ধ মুখ হইতে দূর করিয়া তিলাওয়াত শুরু করিবেন। ১১. পূর্বের সূরার সাথে মিলাইয়া পড়িলে সূরা তাওবার পূর্বে বিস্মিল্লাহ্‌ পড়িতে হয় না। সূরা তাওবা হইতে তিলাওয়াত শুরু করিলে যথারীতি আউযুবিল্লাহ ও বিস্মিল্লাহ পূর্ণ পড়িতে হইবে। ১২. কুরআন শরীফ তিলাওয়াত শেষে উহা খুব তাবীম ও সম্মানের সাথে কোন উচু স্থানে রাখিয়া দিবেন। কুরআন শরীফের প্রতি যে কোন সময় কোন বে-তাবীমী যেন না হয় সেই দিকে বিশেবতাবে খেয়াল রাখিতে হইবে। ১৩. কুরআন শরীফের মর্যাদা সর্বোপরি। যে কেহ কুরআনের তাযীম করে সে মূলতঃ আল্লাহ-ও তাঁহার রসূল (সা)-এর তাবীম করিল আর যে বে-তাবীমী করে সে প্রকৃতপক্ষে আল্লাহ ও তীহার রসূলের বে-তাবীমী করিল।

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.