আল কুরআনুল করীম ( বাংলা অনুবাদ )
/ ১০৬৩
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 [সতের। তরজমার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পূর্ব পাকিস্তানে সতযুক্ত আরব প্রজাতন্ত্রের সাংস্কৃতিক প্রতিনিধি মুহম্মদ মাহমুদ মুস্তফা শাবান একজন বিশিষ্ট 'আরবী সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী। আল- কুরআনুল করীমে ব্যবহৃত বিশেষ "আরবী বাগধারা, অলংকার ও প্রবচনগুলির মর্মোদ্ধারে তাহার পরামর্শ মূল্যবান বিবেচিত হইয়াছে। তরজমার ভাষা যাহাতে বাংলা বাক-রীতিসম্মত, প্রাঞ্জল ও সাহিত্যগুণসম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখিবার জন্য বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ডষ্টর কাজী দীন “মুহম্মদ ও বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক শাহেদ আলীকে তরজমায় শরীক করা হইয়াছে। বলা বাহুল্য, একাডেমীর পরিচালক জনাব আবুল হাশিমের প্রত্যক্ষ তত্বাবধানে সম্পাদনা পরিষদের সক্রিয় সহযোগিতায় এই তরজমা কার্য সম্পন্ন হইতেছে। পরিচালকের ব্যক্তিগত তত্ত্বাবধানে আল-কুরআনের যে অংশ তরজমা করা হয় তাহাই প্রতি শুক্রবারে সম্পাদকীয় পরিষদের সামনে অনুমোদনের জন্য পেশ করা হইয়া থাকে। পরিষদ কর্তৃক তাহা সম্পাদনা ও অনুমোদনের প্র তরজমার চূড়ান্ত পাঠ গৃহীত হয়। প্রতিটি ভাষারই নিজস্ব বাকভঙ্গি ও বাক্য গঠন-প্রণালী রহিয়াছে। ইসলামিক একাডেমীর এই তরজমাটিতে মূলকে অক্ষুণ্ন রাখিয়া বাংলা ভাষার প্রকৃতিকে সাধ্যমত রক্ষা করার চেষ্টা করা হইয়াছে। এজন্য কোন বন্ধনীর ব্যবহার না করিয়া ভাষার স্বাভাবিক গতি তথা প্রবহমানতাকে অব্যাহত রাখা হইয়াছে। শাব্দিক তরজমায় কুরআনুল করীমে ব্যবহৃত বিশেষ *আরবী বাগধারা, অলংকার ও প্রবচনগুলির অর্থ অনেক ক্ষেত্রেই সুস্পষ্ট হয় না। এইজন্য এই তরজমাটিতে যথাসম্ভব এই সব বাগধারা, অলংকার ও প্রবচনের সমার্থবোধক বাংলা বাগধারা ও অলংকার ব্যবহৃত হইয়াছে। যেসব ক্ষেত্রে সমার্থবোধক বাংলা বাগধারা ও অলংকার পাওয়া যায় নাই, সে সকল স্থানে তরজমায় মর্মার্থ দেওয়া হইয়াছে এবং টীকায় মূল 'আরবী ও তার শান্দিক অর্থ প্রদত্ত হইয়াছে। ইহা ছাড়া মতবাদ বা সংস্কারের প্রভাব যাহাতে অর্থের বিকৃতি না ঘটায় সেদিকেও বিশেষভাবে নজর রাখা হইয়াছে। তরজমায় মূলের ভাবোদ্দীপনা সঞ্চার করা খুবই কঠিন। আল-কুরআনুল করীমের ভাষায় যে গতি-স্বাচ্ছন্দ্য, ধ্বনি-গাভীর্য ও ব্যঞ্জনা' রহিয়াছে তাহা অনুপম। মূল 'আরবীর অর্থ-গৌরব, ব্যঞ্জনা, ধ্বনি-মাহাত্য তথা বাক্যগুণের কিছুটা এই তরজমায় ধরিয়া দেওয়া সম্ভবপর হইয়াছে কিনা তাহা সুধী পাঠক-পাঠিকাই বিচার করিবেন। সম্মিলিত চেষ্টার ফল এই তরজমাটিতে মূলের সঠিক অর্থটি দিবার জন্য চেষ্টা করা হইয়াছে, তবুও মানুষ ভূল-ক্রুটির উর্ধ্বে নয়, ক্রুটি সংশোধন ও ভাষায় মার্জনার জন্য কেউ আন্তরিক পরামর্শ দিলে তাহা পরম যত্বের সহিত বিবেচিত হইবে। আমাদের তরজমার প্রথম খণ্ডটি পাঠক-পাঠিকাদের হাতে তুলিয়া দিতে পারিয়া আজ আমরা আল্লাহ্‌র দরবারে শোকরিয়া আদায় করিতেছি।

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।