আল কুরআনুল করীম ( বাংলা অনুবাদ )
/ ১০৬৩
📝 লেখা 📖 পিডিএফ

00171617715 প্রকাশকের কথা-প্রথম প্রকাশ ঢাকা ইসলামিক একাডেমী আল-কুরআনুল করীমের একখানি নির্ভরযোগ্য ও প্রামাণিক বাংলা তরজমা প্রকাশের দায়িত্ব গ্রহণ করিয়াছেন। সিদ্ধান্ত করা হইয়াছিল, প্রতিটি পারার তরজমা পৃথক পৃথকভাবে প্রকাশ করা হইবে এবং তরজমা সম্পূর্ণ হইবার পর সমথ কুরআনুল করীম দুই খণ্ডে প্রকাশিত হইবে। প্রথম তিন পারা পৃথকভাবে প্রকাশ করার পর এই সিদ্ধান্তের কিছুটা রদবদল করা হইয়াছে; এখন সমগ্র তরজমা দুই খণ্ডের বদলে মোট তিন খণ্ডে প্রকাশিত হইবে। দ্বাদশ পারা পর্যন্ত তরজমা ও সম্পাদনার পর আমরা পাঠক-পাঠিকাদের অনুরোধ রক্ষার্থে আল-কুরআনের সর্বশেষ পারা 'আমপারা*র তরজমা করিয়া প্রকাশ করি। এই পর্যন্ত সতর পারার তরজমা ও সম্পাদনা শেষ হইয়াছে। সূরা তাওবাসহ প্রথম দশ পারার তরজমা লইয়া এইবার প্রথম খণ্ডটি প্রকাশিত হইল। বাংলা ভাষায় অনেক কয়েকটি তাফসীর এবং তরজমা থাকা সত্বেও ইসলামিক একাডেমী আরেকখানি তরজমা প্রকাশের দায়িত্ব কেন গ্রহণ করিল, সে সম্পর্কে দুটি কথা শুরুতেই বলা প্রয়োজন। প্রথমত কুরআনুল করীমের ভাষায় যে গতি-স্বাচ্ছন্দ্য, ধ্বনি-গাভীর্য ও র্যঞ্জনা রহিয়াছে বাংলা তাফসীর ও তরজমাগুলিতে তাহা পাওয়া যায় না; মূলের ভাবোদ্দীপনা তরজমায় রক্ষিত না হওয়ায় কুরআনুল করীমের অনন্য মাহাত্য সম্পর্কে পাঠক-পাঠিকাদের কোন ধারণাই জন্মে না। দ্বিতীয়ত মামুললী রচনারীতি তথা ভাষার দুর্বলতা ও আড়ুষ্টতার দরুন বহু ক্ষেত্রেই কুরআনুল করীমের আয়াতসমূহের নিগৃঢ় তাৎপর্য ও অর্থ ঢাকা পড়িয়া গিয়াছে; তৃতীয়ত বাংলা ভাষায় এখনো মূলানুগ অথচ সুখপাঠ্য একখানি সার্থক তরজমার অভাব রহিয়াছে, এ কথা বলাই বাহুল্য। এই অভাব পূরণের জন্য ঢাকা ইসলামিক একাডেমী একটি . পাচশালা পরিকল্পনা গ্রহণ করিলে কেন্দ্রীয় পাকিস্তান সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেন। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পুথি-পুস্তক, তাফসীর এবং আরবী অভিধান সংগ্রহ করা হইয়াছে এবং উপযুক্ত কর্মচারী নিয়োগ ছাড়াও পূর্ব পাকিস্তানের শ্রেষ্ঠ “উলামা, পণ্ডিত ও সাহিত্যিকদের সাহায্য গ্রহণ করা হইয়াছে। একাডেমীর' বিভাগীয় কর্মচারিগণ ব্যতীত এই তরজমার সহিত প্রত্যক্ষভাবে জড়িত রহিয়াছেন শামসুল উলামা বেলায়েত হোসেন, শামসুল “উলামা মুহম্মদ আমীন আব্বাসী, ঢাকা আলীয়া মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবদুর রহমান কাশগরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'আরবী ভাষা ও ইসলামী বিষয়সমূহের অধ্যক্ষ ডষ্টর সিরাজুল হক, বিখ্যাত মিশকাত শরীফের অনুবাদক মাওলানা ফজলুল করীম, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রাপ্ত মাওলানা আলাউদ্দীন আল-আজহারী, বাঙলা একাডেমীর পরিচালক ডষ্টর কাজী দীন মুহম্মদ, মাওলানা মীর আবদুস সালাম, মুহম্মদ মুস্তফা শা*বান, অধ্যাপক শাহেদ আলী ও ইসলামিক একাডেমীর পরিচালক জনাব আবুল হাশিম। জনাব ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌ প্রথম তিন পারার তরজমার সঙ্গে এবং প্রিন্সিপাল ইবরাহীম খাঁ কেবল প্রথম পারার

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।