0০017161715 [বার] ৩. ডক্টর এ. কে. এম. আইউব আলী ৪. ডটষ্টর কাজী দীন মুহম্মদ ৫. মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ ৬. জনাব আ. ত. ম. মুছলেহ্ উদ্দীন মাওলানা আ. ত. ম. মুছলেহ্ উদ্দীন সংশোধিত পাদটীকা সম্বলিত অংশ পরিষদের সম্মুখে পেশ করেন এবং আলোচনা ও পরীক্ষার পর তাহা চূড়ান্তভাবে গৃহীত হয়। আজ আল-কুরআনুল করীমের পরিমার্জিত, সংশোধিত ও সরলীকৃত দ্বিতীয় সংস্করণ পাঠক সাধারণের হাতে তুলিয়া দিতে পারিয়া আমরা করুণাময় আল্লাহ্র অশেষ শোকরিয়া আদায় করিতেছি। বিভাগীয় নানাবিধ কর্তব্যের চাপে ও ব্যক্তিগত অসুবিধায় মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, অধ্যাপক শাহেদ আলী, হাফেজ মঈনুল ইসলাম, অধ্যাপক আবদুল গফ্র, মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম এবং সাবেক মহাপরিচালক আ. জ. ম. শামসুল আলম তাফসীর পরিষদের বৈঠকে নিয়মিত উপস্থিত থাকিতে না পারিলেও তাঁহাদের উৎসাহ, উপদেশ ও নির্দেশ এই সংঙ্করণের অগ্রগতির কার্যে অনেকখানি সহায়ক হইয়াছে। বিশেষ করিয়া মহাপরিচালক সাহেবের সার্বক্ষণিক সজাগ দৃষ্টি, অনুপ্রেরণা, সহানুভূতি, কার্যকরী সহযোগিতা ও সময়োপযোগী ব্যবস্থা অবলম্বন সম্পাদনার কাজ সুষ্ঠু ও ত্বরান্বিত করিতে সহায়ক হইয়াছে। তাঁহার কাছে আমাদের খণ অপরিশোধ্য। অপর সকল সদস্যের সমবেত এঁকান্তিকতা, নিষ্ঠা, আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের ফলে, বিশেষ করিয়া জনাব আ. ফ. ম. আবদুল হক ফরিদী সাহেবের সুষ্ঠু পরিচালনায় সমগ্র কাজটি যথাশীঘ্ব নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভবপর হইয়াছে। তাঁহাদের কাছে আমরা কৃতজ্ঞ। বর্তমান সংস্করণের কতকগুলি বৈশিষ্ট্য লক্ষণীয় $ ১. কতকগুলি পারিভাষিক শব্দের অনুবাদ না করিয়া মূল শব্দই রাখা হইয়াছে। যেমন, 'পরলোক” বা 'পরকাল' অপেক্ষা বাংলা ভাষাভাষী শিক্ষিত ও সাধারণ মুসলিম পাঠকের কাছে 'আখিরাত+ বেশী অর্থবহ। এইরূপ "বিশ্বাস, অপেক্ষা 'ঈমান+, 'প্রত্যাদেশ” অপেক্ষা 'ওহী*, “সত্য প্রত্যাখ্যানকারী” অপেক্ষা “কাফির, বিচার দিবস*, কিংবা 'পুনরম্থান দিবস* অপেক্ষা 'কিয়ামত+, *বিশ্বাসী* অপেক্ষা “মু*মিন*, 'সাবধানী, বা 'ধর্মভীরু” অপেক্ষা 'মুস্তাকী”। 'আবদ-এর বাংলা “দাস” অপেক্ষা "বান্দা' বেশি স্পষ্ট ও হৃদয়গ্রাহা। ২. মূলের অনুবাদে সাধারণত বিশেষ্যের অনুবাদ বিশেষ্যে, বিশেষণের অনুবাদ বিশেষণে এবং ক্রিয়াপদের অনুবাদ ক্রিয়াপদে করার চেষ্টা করা হইয়াছে। ৩. আরবী শব্দের প্রচলিত বালা বানান উচ্চারণে ভুল হইবার আশংকা অধিক, এইজন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত প্রতিবর্ণায়ন পদ্ধতি বিশেষভাবে অবলম্বন করা হইয়াছে। প্রয়োজনবোধে কোথাও কোথাও সুপরিচিত শব্দের সংশোধিত
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।