00171617715 দ্বিতীয় সংস্করণের সম্পাদকমণ্ডলীর কথা [ সপ্তম মুদ্রণ | হিজরী ১৩৮৭ সালের শাওয়াল মাসে/বাংলা ১৩৭৪ সালের মাঘ মাসে/শ্বীশ্ঠীয় ১৯৬৮ সালের ফেব্রুয়ারী মাসে .আল-কুরআনুল করীমের তরজমা প্রথম প্রকাশিত হইবার পর হইতে বহু "উলামায়ে কিরাম ও পাঠক সাধারণ উহার মূল পাঠের মুদ্রণ ক্রটি এবং উহার তরজমার স্থানে স্থানে সংশোধনী, শানে নুযূল ও টীকা সংযোজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করিয়া আসিতেছেন। গ্রন্থখানির যষ্ঠ মুদ্রণ পর্যন্ত সামান্য যুদ্রণ প্রমাদের সংশোধন ছাড়া কোন পরিমার্জন ও সংযোজন নানা কারণে সম্ভবপর হইয়া উঠে নাই। হিজরী ১৪০০ সালে, বাংলা ১৩৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নির্ভরযোগ্য ও আধুনিক ব্যাখ্যা-সম্বলিত ত্রিশ খণ্ডে আল-কুরআনের একখানি বৃহদাকার তফসীর প্রণয়নের কর্মসূচী গ্রহণ করে। এতদুদ্দেশ্যে পূর্ব পৃষ্ঠায় বর্ণিত উনিশ জন সদস্য সমবায়ে একটি তফসীর সম্পাদনা পরিষদ গঠিত হয়। এই পরিষদের সদস্যদের মধ্যে জনাব আ. ফ. ম. আবদুল হক ফরিদী, ডটষ্টর সিরাজুল হক, জনাব আহমদ হুসাইন, ডক্টর কাজী দীন মুহম্মদ, অধ্যাপক শাহেদ আলী এবং হাফেজ মঈনুল ইসলাম এই ছয়জন প্রথম তরজমা উপদেষ্টা পরিষদের সদস্য । সকল সদস্যের সম্মতিক্রমে জনাব আ. ফ. ম. ফরিদী নিয়মানুগ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পরিকল্পিত বৃহদাকার তফসীর প্রণয়নে দীর্ঘ সময়ের প্রয়োজন বিবেচনা করিয়া এবং বর্তমান তরজমাটির উত্তরোত্তর সংশোধনী প্রস্তাব ও চাহিদার পরিপ্রেক্ষিতে যথাসত্বর আল- কুরআনুল করীমের বর্তমান তরজমার ভুল-ত্রুটি সংশোধন এবং ইহাতে প্রয়োজনীয় সংক্ষিপ্ত শানে নুযূল ও টীকা সংযোজন করিয়া নৃতন সংস্করণের সম্পাদনার ভার এই পরিষদের উপর ন্যস্ত হয়। সংস্করণের কাজ তরান্বিত করিবার জন্য পরিষদের সদস্যগণ পরিকল্পিত বৃহদাকার তফসীরের কাজ স্থগিত রাখিয়া বর্তমান তরজমার সংস্করণের কাজটি আগে সমাপ্ত করিবার পরিকল্পনা গ্রহণ করেন। পরিষদ তরজমার সংশোধন ও টীকা সংযোজন প্রয়োজনীয় মনে করেন। প্রয়োজনীয় টীকা সংযোজনের জন্য জনাব আ. ত. ম. মুছলেহ উদ্দীন ও মাওলানা কাজী মু'তাসিম বিল্লাহ্কে লইয়া দুই সদস্যের একটি খসড়া প্রণয়ন উপ-পরিষদ গঠিত হয়। ইহারা তফসীর সম্পাদনা পরিষদের পরামর্শ ও উপদেশ অনুযায়ী টীকা প্রস্তুত করিয়া পরিষদের সভায় পেশ করেন। তরজমা ও টীকা সম্পর্কে বিস্তরিত আলোচনার পর তাহা অনুমোদিত হয়। পরিষদ কর্তৃক' গৃহীত তরজমার সংশোধিত পাণুলিপিতে গ্রহণ, বর্জন, টীকা ও শানে নুযূল সংযোজন যথাযথভাবে লিপিবদ্ধ হইয়াছে কিনা পরীক্ষা করিবার জন্য মূল পরিষদ হইতে ছয় সদস্যের একটি উপ-পরিষদ গঠন করা হয়। এই উপ-পরিষদের সদস্য ছিলেন £ ১. জনাব আ. ফ. ম. আবদুল হক ফরিদী ২. জনাব আহমদ হুসাইন
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।