[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017161715 সুরা ৭৮ $ নাবা ৪২ পারা ৩০ আল্লাহ! তিনি বায়ু প্রেরণ করেন; ফলে এটা মেঘমালাকে সঞ্চারিত করে, অতঃপর তিনি একে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন, পরে একে খন্ড বিখন্ড করেন এবং তুমি দেখতে পাও ওটা হতে নিত হয় বারিধারা । (সুরা রূম, ৩০ ৪ ৪৮) ৫ -এর অর্থ হল ক্রমাগত প্রবাহিত হওয়া এবং অত্যধিক বর্ষিত হওয়া । মুজাহিদ রেহঃ), কাতাদাহ (রহঃ) এবং রাবী ইব্‌ন আনাস (রহঃ) বলেন যে, ৮৬০ এর অর্থ হল প্রবাহিত হওয়া। (তাবারী ২৪/১৫৫) আশ শাওরী (রহঃ) বলেন যে, এর অর্থ হল অনবরত প্রবাহিত হতে থাকা। (তাবারী ২৪/১৫৫) ইব্‌ন যায়িদ রেহঃ) বলেন যে, এর অর্থ হল প্রচুর পরিমানে । (তোবারী ২৪/১৫৫) একটি হাদীসে রয়েছে যে, ইসতাহাযাহর মাসআলা সম্পর্কে প্রশ্নকারিণী একজন সাহাবীয়া মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ঃ “তুলার পুটলী কাছে রাখবে । মহিলাটি বললেন ৪ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আমার রক্ত যে অনবরত আসতেই থাকে।' এই রিওয়ায়াতেও 9 শব্দ রয়েছে। অর্থাৎ বিরামহীনভাবে রক্ত আসতেই থাকে । সুতরাং এই আয়াতেও উদ্দেশ্য এটাই যে, মেঘ হতে প্রচুর পরিমান অনবরত বৃষ্টি বর্ষিত হতেই থাকে । এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন। এরপর মহামহিমািত আল্লাহ বলেন ৪ ০১৬৪ ৬49 ৬ & ৫৯ ৬ এ পবিত্র ও বারাকাতময় বারি দ্বারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ, ঘন সন্নিবিষ্ট উদ্যান। এগুলি মানুষ ও অন্যান্য জীব-জন্তর আহারের কাজে লাগে। বর্ষিত পানি খালে বিলে জমা রাখা হয়। তারপর এ পানি পান করা হয় এবং বাগ-বাগিচা সেই পানি পেয়ে ফুলে-ফলে, রূপে-রসে সুশোভিত হয়। আর বিভিন্ন প্রকারের রঙ, স্বাদ ও গন্ধের ফলমূল মাটি হতে উৎপন্ন হয়, যদিও ভূমির একই খণ্ডে ওগুলি পরস্পর মিলিতভাবে রয়েছে। ইব্‌ন আব্বাস (রাঃ) ও অন্যান্য বিজ্জন বলেন যে, এর অর্থ হল জমা বা একত্রিত। (তাবারী ২৪/১৫৬) এটা আল্লাহ তাআলার নিম্নের উক্তির মত £

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।