[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ১১৪ ঃ নাস ৩৩৩ পারা ৩০ অথবা মানুষ হোক । অর্থাৎ যারা অন্যায় ও খারাপ কাজকে সৌন্দর্যমপ্তিত করে মানুষের চোখের সামনে হাযির করে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত করার কাজে অতুলনীয় । এমন কাজ নেই যা করতে তারা এতটুকু দ্বিধাবোধ করে। আল্লাহর অনুগ্হপ্রাপ্ত ব্যক্তিরাই শুধু তাদের অনিষ্টতা হতে রক্ষা পেতে পারে । সহীহ হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “তোমাদের মধ্যে এমন কোন লোক নেই যার সাথে একজন করে শাইতান না রয়েছে।' সাহাবীগণ জিজ্ঞেস করলেন ঃ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আপনার সাথেও কি শাইতান রয়েছে? উত্তরে তিনি বললেন ৪ হ্যা আমার সঙ্গেও শাইতান রয়েছে? কিন্তু আল্লাহ তাআলা এ শাইতানের মুকাবিলায় আমাকে সাহায্য করছেন, কাজেই আমি নিরাপদ থাকি । ফলে সে আমাকে সৎ আমল ও কল্যাণের শিক্ষা দেয়।' (মুসলিম ২১৬৭) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের ই'তিকাফে থাকা অবস্থায় উম্মুল মু'মিনীন সাফিয়া (োঃ) তার সাথে রাতের বেলায় দেখা করতে গিয়েছিলেন। তিনি ফিরে যাবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামও তাকে এগিয়ে দেয়ার জন্য তার সঙ্গে সঙ্গে চলতে থাকেন। পথে দু'জন আনসারীর সাথে দেখা হল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তার স্ত্রীকে দেখে দ্রুতগতিতে হেঁটে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে থামালেন এবং বললেন ঃ “জেনে রেখ যে, আমার সাথে যে মহিলাটি রয়েছেন তিনি আমার স্ত্রী সাফিয়া বিনতে হুইয়াই (রাঃ)।” তখন আনসারী দু'জন বললেন ৪ “আল্লাহ পবিত্র । হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! এ কথা আমাদেরকে বলার প্রয়োজনই বা কি ছিল?” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন ঃ “মানুষের রক্ত প্রবাহের মত শাইতান ঘুরাফিরা করে থাকে । সুতরাং আমি আশংকা করছিলাম যে, শাইতান তোমাদের মনে সন্দেহ সৃষ্টি করে দিতে পারে ।' (ফাতহুল বারী ৪/৩২৬) সাঈদ ইব্‌ন যুবাইর (রহঃ) ইব্‌ন আব্বাস (রাঃ) হতে এ আয়াত সম্পর্কে বলেন যে, শাইতান আদম সন্তানের মনে তার থাবা বসিয়ে রাখে । মানুষ যখনই অন্য মনস্ক থাকে কিংবা বেখেয়াল থাকে তখনই শাইতান কুমন্ত্রণা

— পৃষ্ঠা ৩৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।