[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ১১৩/১১৪ ৪ ফালাক/নাস ৩২৭ পারা ৩০ রক্ষা ব্যবস্থা রয়েছে তা কি আমি তোমাকে বলে দিব? তিনি বললেন ঃ জি হ্যা, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! তখন রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বললেন 9 ₹০% ১৯০৪ এবং ১৭ ৩ ১৮৮ ০৪ এ সুরা দু'টি পাঠ কর। (নাসাঈ ৮/২৫১) উম্মুল মু'মিনীন আয়িশী (রোঃ) হতে বর্ণিত একটি হাদীস পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ সান্রাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম রাতে যখন বিছানায় যেতেন তখন তিনি সুরা ইখলাস, সূরা ফালাক ও সুরা নাস পাঠ করে হাতের উভয় তালুতে ফুঁ দিয়ে সারা দেহের যতটুকু উভয় হাতের নাগালে পাওয়া যায় ততটুকু পর্যন্ত হাতের ছোয়া দিতেন। প্রথমে মাথায়, তারপর মুখে এবং এরপর দেহের সামনের অংশে তিনবার এভাবে হাত ফিরাতেন। (মুয়াত্তা ২/৯৪২) ইমাম মালিকের রেহঃ) “মুআত্তা” গ্রন্থে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যখন অসুস্থ হতেন তখন এ দু'টি সুরা পাঠ করে তিনি সারা দেহে ফুঁ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের অসুস্থতা যখন মারাত্মক হয়ে যেত তখন আয়িশা (রাঃ) সূরা দু'টি পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হস্তদ্ধয় তারই সারা দেহে ফিরাতেন। (ফাতহুল বারী ৮/৬৭৯, মুসলিম ৪/১৭২৩, আবু দাউদ ৪/২২০, নাসাঈ ৪/৮৬৭, ৮৬৮; ইব্‌ন মাজাহ২/১১৬৬) আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিত অন্য এক হাদীসে উল্লেখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম জিন এবং মানুষের কু-দৃষ্টি হতে আশ্রয় প্রার্থনা করতেন। এ দুটি সুরা অবতীর্ণ হওয়ার পর তিনি এ সুরা দু"টিকে গ্রহণ করেন এবং বাকি সব ছেড়ে দেন। (তিরমিযী ৬/২১৮, নাসাঈ ৮/২৭১, ইব্‌ন মাজাহ ২/১১৬১) ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন ।

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।