সূরা ১১২ ঃ ইখলাস ৩১৯ পারা ৩০ সুরা ইখলাসের মর্যাদা কুরআনের এক তৃতীয়াংশের সমান সহীহ বুখারীতে আবু সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একটি লোক অন্য একটি লোককে রাতে বারবার ১০ 21 5১:18 এ সূরাটি পড়তে শুনে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে এ ঘটনাটি বর্ণনা করেন। লোকটি সম্ভবতঃ এ লোকটির এ সুরা পাঠকে হালকা সাওয়াবের কাজ মনে করেছিলেন। রাসূলুল্লাহ সান্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন £ “যে সত্ত্বার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ! এ সুরা কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য” (ফাতহুল বারী ৮/৬৭৬, আবু দাউদ ২/১৫২, নাসাঈ ৫/১৬) সহীহ বুখারীতে আবু সাঈদ (রাঃ) হতে অন্য এক বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সাহাবীগণকে বললেন ঃ “তোমরা কেহ কি কুরআনের এক তৃতীয়াংশ পাঠ করতে পারবে? সাহাবীগণের কাছে এটা খুবই কষ্ট সাধ্য মনে হল। তাই তারা বললেন ৪ “হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কার এ ক্ষমতা আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বললেন ঃ “জেনে রেখ যে, 2০1 %| 5১ 38 এ সূরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য ।” (ফাতহুল বারী ৮/৬৭৬) ইমাম মালিক ইব্ন আনাস (রহঃ), উবাইদ ইব্ন হুনাইন (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আবু হুরাইরাহকে (রাঃ) বলতে শুনেছেন £ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সাথে বের হই এবং তিনি পথে এক ব্যক্তিকে 2০21 5১ :$ সুরাটি পাঠ করতে শোনেন । তখন তিনি বললেন £ ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম £ কি ওয়াজিব হয়েছে? তিনি বললেন ৪ জান্নাত। [মুয়াত্তা মালিক ১/২০৮, তিরমিযী ৮/২০৯, নাসাঈ ৬/১৭৭) ইমাম তিরমিযী রেহঃ) একে হাসান সহীহ, গারীব বলেছেন। আমরা ইতোপূর্বে বর্ণনা করেছি যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ এর প্রতি (সুরা ইখলাস) তোমার ভালবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে । (ফাতহুল বারী ২/২৯৮)
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।