[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা ১১২ ৪ ইখলাস ৩১৮ পারা ৩০ “আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বললেন £ 'সে কেন এরূপ করত তা তোমরা তাকে জিজ্ঞেস করতো? তাকে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেন ৪ “এ সূরায় আল্লাহ রাহমানুর রাহীমের গুণাবলী বর্ণনা করা হয়েছে, এ কারণে এ সুরা পড়তে আমি খুব ভালবাসি ।' এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ “তাকে জানিয়ে দাও যে, আল্লাহও তাকে ভালবাসেন ।' ফোতহুল বারী ১৩/৩৬০, মুসলিম ১/৫৫৭, নাসাঈ ৬/১৭৭) সহীহ বুখারীর কিতাবুস সালাতে আনাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, একজন আনসারী মাসজিদে কুবার ইমাম ছিলেন। তার অভ্যাস ছিল যে, করতেন। তারপর কুরআনের অন্য অংশ পছন্দমত পড়তেন। একদিন মুক্তাদী তাকে জিজ্ঞেস করলেন £ “আপনি সুরা ইখলাস পাঠ করেন, তারপর অন্য সুরাও এর সাথে মিলিয়ে দেন, কি ব্যাপার? আপনি কি মনে করেন যে, সুরা ইখলাসের সাথে অন্য সূরা মিলিয়ে পাঠ না করলে সালাত শুদ্ধ হবেনা? হয় শুধু সূরা ইখলাস পড়ুন অথবা এটা ছেড়ে দিয়ে অন্য সূরা পাঠ করুন৷" না হলে বল, আমি তোমাদের ইমামতি ছেড়ে দিচ্ছি" মুসল্লীরা দেখলেন যে, এটা মুশকিলের ব্যাপার! কারণ উপস্থিত সকলের মধ্যে তিনিই ছিলেন ইমামতির সবচেয়ে যোগ্য ব্যক্তি । তাই তার বিদ্যমানতায় তারা অন্য কারও ইমামতি মেনে নিতে পারলেননা (সুতরাং তিনিই ইমাম থেকে গেলেন)। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সেখানে গমন করলে মুসল্লীরা তার কাছে এ ঘটনা ব্যক্ত করলেন। তিনি তখন এ ইমামকে ডেকে জিজ্ঞেস করলেন ৪ “তুমি মুসল্লীদের কথা মাননা কেন? প্রত্যেক রাক'আতে সুরা ইখলাস পড় কেন? ইমাম সাহেব উত্তরে বললেন ৪ “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! এ সূরার প্রতি আমার বিশেষ আকর্ষণ রয়েছে।' তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন £ “এ সুরার প্রতি তোমার আসক্তি ও ভালবাসা তোমাকে জান্নাতে পৌছে দিয়েছে।' (ফাতহুল বারী ২/২৯৮)

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।