(0০017191715 সুরা ১১১ ৪ মাসাদ ৩১৩ পারা ৩০ “আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বললেন ৪ “যদি আমি তোমাদেরকে বলি যে, সকালে অথবা সন্ধ্যাবেলা শক্ররা তোমাদের উপর আক্রমণ চালাবে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই সমস্বরে বলে উঠল £ “হ্যা, হ্যা অবশ্যই বিশ্বাস করব ।” তখন তিনি তাদেরকে বললেন ৪ “আমি তোমাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তির আগমনের সংবাদ দিচ্ছি। আবু লাহাব তার এ কথা শুনে বলল ৪ “তোমার সর্বনাশ হোক, এ কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে সমবেত করেছ?" তখন আল্লাহ তা'আলা এ সুরা অবতীর্ণ করেন । ফোতহুল বারী ৮/৬০৯) অন্য এক রিওয়ায়াতে আছে যে, আবু লাহাব দাড়িয়ে তার হাতের ধুলা- বালি ঝেড়ে নিয় লিখিত বাক্য বলতে বলতে চলে গেল $ “তোমার প্রতি সারাদিন অভিশাপ বর্ষিত হোক। তুমি কি এ জন্য আমাদেরকে ডেকেছ?' সূরাটির প্রথম অংশ হচ্ছে আবু লাহাবের বিরুদ্ধে বদ দু'আ এবং দ্বিতীয় অংশে রয়েছে ওর পরিচিতি । আবু লাহাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের চাচা। তার নাম ছিল আবদুল উষ্যা ইব্ন আবদিল মুত্তালিব। তার কুনইয়াত বা পিতৃপদবীযুক্ত নাম ছিল আবু উত্বাহ। তার সুদর্শন ও কান্তিময় চেহারার জন্য তাকে আবু লাহাব অর্থাৎ শিখা বিশিষ্ট বলা হত। সে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকৃষ্টতম শত্রু । সব সময় সে তাকে কষ্ট দেয়ার জন্য এবং তার ক্ষতি সাধনের জন্য সচেষ্ট থাকত। রাবীআ*হ ইব্ন আব্বাদ (রাঃ) তার ইসলাম গ্রহণের পর তার ইসলাম পূর্ব যুগের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন ঃ আমি রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে “যুল মাজায" বাজারে দেখেছি, সেই সময় তিনি বলছিলেন £ 'হে লোকসকল! তোমরা বল £ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তাহলে তোমরা মুক্তি ও কল্যাণ লাভ করবে ।” বহু লোক তার চার পাশে জড় হত। আমি লক্ষ্য করতাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনেই গৌরকান্তি ও সুডোল দেহ-সৌষ্টবের অধিকারী ট্যারা চোখ বিশিষ্ট এক লোক, যার মাথার চুল দুপাশে সিথি করা, সে এগিয়ে গিয়ে সমবেত লোকদের উদ্দেশে বলল ঃ হে লোকসকল! এ লোক বে-দীন ও মিথ্যাবাদী ।' মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সান্নাম যেখানেই ইসলামের দাওয়াত দিতেন সেখানেই এই সুদর্শন
— পৃষ্ঠা ৩১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।