[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা ১১০ ৪ নাস্র ৩১১ পারা ৩০ সহীহ বুখারীতেও আমর ইব্‌ন সালমার (রাঃ) এ উক্তি বিদ্যমান রয়েছে যে, মাক্কা বিজয়ের সাথে সকল গোত্র ইসলামের প্রতি আকৃষ্ট হল। ইমাম বুখারী রেহঃ) তার সহীহ গ্রন্থে আমর ইব্ন সালামাহ (রহঃ) হতে বর্ণনা করেছেন £ যখন মাক্কা বিজিত হয় তখন দলে দলে লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের কাছে ইসলামে দীক্ষিত হওয়ার জন্য চলে আসতে থাকে । এর পূর্বে বিভিন্ন এলাকার লোক ইসলাম কবুল করতে বিলম্ব করছিল এ উদ্দেশ্যে যে, দেখা যাক মুসলিম বাহিনী মাক্কার উপর প্রভাব বিস্তার লাভ করতে সম্মত হয় কি না। এ সব লোকেরা বলত ঃ তাকে এবং তার অনুসারীদেরকে ছেড়ে দাও, তিনি যদি বিজয় লাভ করেন তাহলে আমরা জেনে যাব যে, তিনি সত্য নাবী। (ফাতহুল বারী ৭/৬১৬) সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আ'লামীনের প্রাপ্য । মুসনাদ আহমাদে বর্ণিত আছে যে, যাবির ইব্‌ন আবদুল্লাহর রোঃ) এক প্রতিবেশী সফর থেকে ফিরে আসার পর যাবির (রাঃ) তার সাথে সাক্ষাৎ করতে যান। সেই প্রতিবেশী মুসলিমদের মধ্যে ভেদাভেদ, দন্দু-কলহ এবং নতুন নতুন বিদ'আতের কথা ব্যক্ত করলে জাবিরের রোঃ) চক্ষুদ্বয় অশ্রু সজল হয়ে উঠল। তিনি কান্না বিজড়িত কণ্ঠে বললেন ঃ “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি 8 “লোকেরা দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করছে বটে, কিন্তু শীঘ্বই তারা দলে দলে এই দীন থেকে বেরিয়ে যাবে ।' (আহমাদ ৩/৩৪৩) সূরা নাস্র -এর তাফসীর সমাপ্ত।

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।