[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017161715 সুরা ১১০ ৪ নাস্র ৩১০ পারা ৩০ তাফসীর ইব্‌ন জারীরে উম্মে সালমা (রাঃ) হতে বর্ণিত আছে যে, শেষ বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম উঠতে বসতে চলতে ফিরতে এবং আসতে যেতে নিম্নের তাসবীহ পড়তে থাকতেন £ ১০০৪ 4 ১৬০ অর্থাৎ “আল্লাহ মহাপবিত্র এবং তার জন্যেই সমস্ত প্রশংসা ।' উম্মে সালমা (রাঃ) বলেন ঃ “আমি একবার এর কারণ জিজ্ঞেস করলে রাসূলুল্াহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সান্নাম সুরা নাস্র তিলাওয়াত করেন এবং বলেন $ “আল্লাহ তাঁআলা আমাকে এ রকমই আদেশ দিয়েছেন ।' মুসনাদ আহমাদে বর্ণিত আছে যে, এ সুরা অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম সালাতে প্রায়ই এ সুরা তিলাওয়াত করতেন এবং রুকু'তে তিনবার নিষ্নের দু'আ পড়তেন ৪ ৪191 ৩ ০ ৬ এপ ১৯৮ (যা এ০১০৭) 4) ০ ০০০০০ 'পি০1 “হে আল্লাহ! আপনি মহা পবিত্র। হে আমাদের রাব্ব! আপনারই জন্য সমস্ত প্রশংসা । হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি তাওবাহ কবুলকারী, দয়ালু ।' বিজয় অর্থে এখানে মাক্কা বিজয়কে বুঝানো হয়েছে। এ ব্যাপারে কোন মতানৈক্য নেই । আরাবের সাধারণ গোত্রগুলির মধ্যে এ ব্যাপারে কোনই মতানৈক্য হয়নি । আরাবের সাধারণ গোত্রগুলি অপেক্ষা করছিল যে, যদি মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম স্বজাতির উপর জয়যুক্ত হন এবং মাক্কা তার পদানত হয় তাহলে তিনি যে সত্য নাবী এ ব্যাপারে কোন প্রকার সন্দেহ থাকবেনা । আল্লাহ তাআলা যখন তার প্রিয় নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে মহাবিজয় দান করলেন তখন এরা সবাই দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করল। এরপর মাক্কা বিজয়ের দু'বছর অতিক্রম হতে না হতেই সমগ্র আরাব ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করল। অতঃপর এমন কোন গোত্র অবশিষ্ট থাকলনা যারা ইসলামের উপর তাদের আনুগত্য প্রদর্শন করলনা। সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য ।

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।