0017161715 সুরা ১০৮ ৪ কাওছার ৩০২ পারা ৩০ এতদসত্রেও নিজেকে সবচেয়ে ভাল ও শ্রেষ্ঠ মনে করছে? অথচ আমরা হাজ্জ পালনকারীদের দেখাশোনাকারী, কা*বাগৃহের তন্বাবধায়ক এবং যমযম কূপের পানি সরবরাহকারী ।* দুর্বৃত্ত কাঁৰ তখন বলল £ নিঃসন্দেহে তোমরা তার চেয়ে উত্তম ।' আল্লাহ তা“আলা তখন এ আয়াত অবতীর্ণ করেন।' এ হাদীসের সনদ সহীহ বা বিশুদ্ধ। “আতা (রহঃ) বলেন যে, এ আয়াত আবু লাহাব সম্পর্কে অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের সন্তানের ইন্তিকালের পর এ আলাইহি ওয়া সাল্লামের বংশধারা বিলোপ করা হয়েছে ।' আল্লাহ তাআলা তখন এ আয়াত অবতীর্ণ করেন । সুদ্দী (রহঃ) বলেন যে, যখন কারও পুত্র-সন্তান মারা যায় তখন তাকে 'আবতার' বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তানদের ইন্তিকালের পর শক্রতার কারণে তারা তাকে 'আবতার' বলছিল। আল্লাহ তা“আলা তখন এ আয়াত অবতীর্ণ করেন। মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কেও ধারণা করেছিল যে, সন্তান বেঁচে থাকলে তার আলোচনা জাগরুক থাকত। এখন আর সেটা সম্ভব নয়। অথচ তারা জানেনা যে, পৃথিবী টিকে থাকা অবধি আল্লাহ তাআলা তার প্রিয় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম টিকিয়ে রাখবেন । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শারীয়াত চিরকাল চলমান থাকবে । কিয়ামাত ও বিচার দিবস পর্যন্ত তার নাম আকাশতলে উজ্জ্বল ও দীপ্তিমান থাকবে । জলে স্থলে সর্বদা তার নাম আলোকিত হতে থাকবে । আল্লাহ তা'আলা কিয়ামাত পর্যন্ত আমাদের প্রিয় নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এবং তার আল ও আসহাবের প্রতি দুরুদ ও সালাম সর্বাধিক পরিমাণে প্রেরণ করুন! আমীন!
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।