সুরা ১০৮ ৪ কাওছার ৩০১ পারা ৩০ পারবেনা ।' ইমাম আবূ জাফর ইব্ন জারীর রেহঃ) বলেন ৪ তার কথাই যথার্থ যে বলে যে, এর অর্থ হল নিজের সকল সালাত শুধুমাত্র আল্লাহর জন্য আদায় কর, তিনি ছাড়া অন্য কারও জন্য আদায় করনা । তার কৃতজ্ঞতা জ্ঞাপন কর যিনি তোমাকে এরকম বুযগীঁ ও নি'আমাত দান করেছেন যে রকম বুযুর্গ ও নি'আমাত অন্য কেহকেও দান করেননি । এটা একমাত্র তোমার জন্যই নির্ধারিত করেছেন। এই উক্তিটি খুবই উত্তম। মুহাম্মাদ ইব্ন কাঁৰ আল কারাযী (রহঃ) এবং “আতা (রহঃ) একই কথা বলেছেন। রাসূলের (সাঃ) প্রতি বিদ্বেষ পোষনকারী নির্বংশ আল্লাহ তাআলা সুরার শেষ আয়াতে বলেন ৪ | % ৩45 ৩! (হে মুহাম্মাদ!) নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষনকারীই তো নির্বংশ। অর্থাৎ যারা তোমার সাথে শত্রুতা করে তারাই অপমানিত, লাঞ্ছিত, তাদেরই লেজ কাটা এবং তাদেরকেই কেহ মনে রাখবেনা । ইব্ন আব্বাস (রাঃ), মুজাহিদ (েহঃ) সাঈদ ইব্ন যুবাইর (রহঃ) কাতাদাহ (রহঃ) প্রমুখ বলেন যে, এই আয়াত আস ইব্ন ওয়ায়েল সম্পর্কে অবতীর্ণ হয়। (তাবারী ২৪/৬৫৬, ৬৫৭) এই দুর্বৃত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোচনা শুনলেই বলত $ “ওর কথা রাখ, ওর কোন পুত্র সন্তান নেই। মৃত্যুর পরই তার নাম নিশানা মুছে যাবে। (নোউযুবিল্লাহ)। আল্লাহ তা'আলা তখন এ সুরা অবতীর্ণ করেন। শামীর ইব্ন আতিয়্যাহ (রহঃ) বলেন যে, উকবা ইব্ন আবী মুঈত সম্পর্কে এ আয়াত অবতীর্ণ হয়। ইব্ন আব্বাস (রাঃ) এবং ইকরিমাহ (রহঃ) বলেন যে, কাব ইব্ন আশরাফ এবং কুরাইশদের একটি দল সম্পর্কে এ সুরা অবতীর্ণ হয়। (তাবারী ২৪/৬৫৭) মুসনাদ বায্যারে ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, কাব ইব্ন আশরাফ যখন মাক্কায় আসে তখন কুরাইশরা তাকে বলে £ “আপনি তো তাদের সর্দার, আপনি কি এ ছোকরাকে (মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে) দেখতে পাননা? সে তার সম্প্রদায় থেকে পৃথক হয়ে আছে,
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।