[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ১০৮ ঃ কাওছার ২৯৯ পারা ৩০ সাঈদ (রহঃ) বললেন ঃ জান্নাতে যে নদীটি রয়েছে সেটা এ কল্যাণের অন্ত ভূক্ত যা আল্লাহ খাস করে তার নাবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামকে দান করেছেন। (ফাতহুল বারী ৮/৬০৩) ইমাম আহমাদ (রহঃ) ইব্‌ন উমার (রাঃ) থেকে বর্ণনা করেন, রাসূল সান্নাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ আল কাউছার হল জান্নাতের একটি নদী, যার দুই তীর হল সোনার তৈরী এবং উহা মনি-মুক্তার উপর দিয়ে প্রবাহিত। উহার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। এ হাদীসটি একই ধারা বর্ণনায় তিরমিযী রেহঃ), ইব্‌ন মাজাহ (রহঃ), ইব্ন আবী হাতিম (রহঃ) এবং ইব্ন জারীর (রহঃ) তাদের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। ইমাম তিরমিযী (রহঃ) একে হাসান সহীহ বলেছেন। (আহমাদ ২/৬৭, তিরমিযী ৯/২৯৪, ইব্‌ন মাজাহ ২/১৪৫০, তাবারী ২৪/৬৫০) আল্লাহ তাআ'লা বলেন ৪ 7৫। 2:2০ হে নাবী! নিশ্চয়ই আমি তোমাকে কাওছার দান করেছি। অতএব তুমি স্বীয় রবের উদ্দেশে সালাত আদায় কর এবং কুরবানী কর। নিশ্য়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ। অর্থাৎ হে নাবী! তুমি নাফল সালাত ও কুরবানীর মাধ্যমে লা-শারীক আল্লাহর ইবাদাত কর। যেমন অন্য জায়গায় আন্নাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন £ ৫ এ 6 & 545 ৫৩৪ এ ৯৮ 0 ০০( ঠা: ৫ তুমি বলে দাও £ আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ সব কিছু সারা জাহানের রাবব আল্লাহর জন্য । তার কোন শরীক নেই, আমি এর জন্য আদিষ্ট হয়েছি, আর আত্রসমর্পকারীদের মধ্যে আমিই হলাম প্রথম । সেরা আন“আম, ৬ £ ১৬২-১৬৩) কুরবানী দ্বারা এখানে উট বা অন্য পশু কুরবানীর কথা বলা হয়েছে। ইব্ন আব্বাস (রাঃ), “আতা (েহঃ), মুজাহিদ (রহঃ), ইকরিমাহ (রহঃ) এবং হাসান বাসরী (েহঃ) বলেছেন যে, আয়াতের মর্মার্থে কুরবানীকে বুঝানো হয়েছে। (তাবারী ২৪/৬৫৩) কাতাদাহ (রহঃ), মুহাম্মাদ ইব্‌ন কা'ব আল কারাজী (রহঃ), যাহহাক (রহঃ), রাবী ইব্ন আনাস (রহঃ),

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।