[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা ১০৮ ঃ কাওছার ২৯৮ পারা ৩০ জাননা, তোমার (ইন্তেকালের) পর সে কত রকম বিদ'আত আবিষ্কার করেছে! (মুসলিম ১/৩০০, আহমাদ ৩/১০২) ইমাম আহমাদ (রহঃ) আনাস, (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ আমি জান্নাতে প্রবেশ করলাম এবং একটি নদীর কাছে এলাম যার তীরের তাবুগুলি ছিল মুক্তা খচিত । আমি আমার হাতকে পানির ভিতর প্রবেশ করালাম এবং দেখতে পেলাম যে, উহা মিশক এর সুগন্ধি যুক্ত । আমি জিজ্ঞেস করলাম ৪ হে জিবরাঈল! ইহা কি? তিনি উত্তরে বললেন £ ইহা হল আল কাওছার যা আল্লাহ তা'আলা আপনাকে দান করেছেন । (আহমাদ ৩/১০৩) ইমাম বুখারী (রহঃ) এবং ইমাম মুসলিম (রহঃ) আনাস ইব্ন মালিকের রোঃ) বরাতে তাদের গ্রন্থে ইহা লিপিবদ্ধ করেছেন। তাদের বর্ণনায় রয়েছে, আনাস (রাঃ) বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে জান্নাতে নিয়ে যাওয়া হল তখন তিনি বললেন £ আমি একটি নদীর কাছে পৌছলাম যার তীরের অন্রালিকাগুলি ছিল মনি-মুক্তা খচিত। আমি জিজ্ঞেস করলাম ঃ হে জিবরাঈল! ইহা কি? তিনি উত্তরে বললেন ঃ ইহা আল কাউছার । (বুখারী ৪৯৪৬) ইমাম আহমাদ (রহঃ) আনাস (রাঃ) থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি বললেন ঃ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! আল কাউছার কি ? তিনি উত্তরে বললেন ঃ ইহা হল জান্নাতের একটি নদী যা আমার রাব্ব আমাকে দান করেছেন। এর পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি, এর চারপাশে রয়েছে পাখি যাদের ঘাড়সমূহ পিংগল বর্ণের । উমার (রাঃ) বললেন ঃ হে আন্লাহর রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম! নিশ্চয়ই এ পাখিগুলি দেখতে খুবই সুন্দর। রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ হে উমার! যে এ পাখি আহার করবে সে দেখতে তাদের চেয়েও অধিক সুন্দর হবে । (আহমাদ ৩/২২০) সহীহ বুখারীতে সাঈদ ইব্‌ন যুবাইর রেহঃ) ইবন আব্বাস (রোঃ) হতে বর্ণিত আছে যে, কাওছারের মধ্যে এ কল্যাণ নিহিত রয়েছে যা আল্লাহ তাআলা খাস করে তার নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে দান করেছেন। আবূ বিশর (রহঃ) সাঈদ ইব্‌ন যুবাইরকে (রাঃ) বলেন ঃ লোকদের তো ধারণা এই যে, কাওছার হল জান্নাতের একটি নদী । তখন

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।