0017161715 সুরা ১০৭ ৪ মাউ'ন ২৯৬ পারা ৩০ তখন লোকদেরকে দেখানোর জন্য আলস্মভরে দভ্ভায়মান হয়ে থাকে এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে থাকে । (সুরা নিসা, ৪ ৪ ১৪২) অতঃপর আল্লাহ তা'আলা বলেন 034 ৮১ (84) ইমাম আহমাদ (রহঃ) আমর ইব্ন মুররাহ (রহঃ) থেকে বলেন যে, তিনি বলেছেন £ আমরা একদা আবু উবাইদার (রহঃ) সাথে উপবিষ্ট ছিলাম, যখন লোকেরা তার সাথে লোক দেখানো আমল করার ব্যাপারে আলোচনা করছিলেন । আবু ইয়াজিদ (রহঃ) নামের এক ব্যক্তি বললেন £ আমি আবদুল্লাহ ইব্ন আমরকে (রাঃ) বলতে শুনেছি যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ যে ব্যক্তি চায় যে, সে যা আমল করেছে মানুষ তা শুনুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তার সমস্ত সৃষ্টি সম্পর্কে অবহিত আছেন, তিনি তা শুনতে পান এবং এ ব্যক্তিকে অপদস্থ করেন ও হেয় করেন। (আহমাদ ২/২১২) কিন্তু যারা শুধু আল্লাহর উদ্দেশেই উত্তম কাজ করে, কিন্ত লোকেরা তা জেনে যায় এবং আমলকারীও যদি তা জেনে খুশি হয় তাহলে এ আমলকে লোক দেখানো আমল বলে গণ্য করা যাবেনা । এরপর আল্লাহ তা'আলা বলেন £ ০৮০ ৩১? অর্থৎি তারা আল্লাহর খুশির জন্য ইবাদাত করেনা এবং তার সৃষ্টির সাথেও ভাল ব্যবহার করেনা । তারা ছোট খাট জিনিস অপরকে ধার দেয়না, যা থেকে তারা উপকার লাভ করতে পারে, যদিও এ সমস্ত জিনিস যে অবস্থায় আছে সেই অবস্থায়ই ফেরত দেয়ার সম্ভাবনা থাকে। এ সমস্ত লোকেরা যাকাত প্রদান কিংবা দান সাদাকাহ করার ব্যাপারেও অত্যন্ত কৃপণ । অথচ এ সমস্ত কাজের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হতে পারত । আল মাসূদী (রহঃ) সালামাহ ইব্ন খুহাইল (রহঃ) থেকে, তিনি আবু উবাইদিন (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি ইব্ন মাসউদকে (রাঃ) “আল মাউন" সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন $ উহা হল সাধারণ ব্যবহার্য জিনিস যা একজন অন্যজনকে দিয়ে থাকে । যেমন কুঠার, পাতিল, বালতি এবং এ ধরনের অন্যান্য জিনিস। (তাবারী ২৪/৬৩৯)
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।