সুরা ১০৫ £ ফীল ২৮৯ পারা ৩০ সূরা ফাত্হর তাফসীরে আমরা ইতোপূর্বে বর্ণনা করেছি যে, হুদাইবিয়ার সন্ধির দিন নাবী কারীম সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম একটি টিলার উপর উঠেছিলেন। সেখান থেকে কুরাইশদের উদ্দেশে যাত্রা শুরু করবেন বলে মনস্থ করেছিলেন। কিন্তু তার উন্ত্রীটি সেখানে বসে পড়েছিল । সাহাবীগণ (রাঃ) বহু চেষ্টা করেও উদ্ত্রীকে উঠাতে পারলেননা। তখন তারা বললেন যে, উদ্ত্রী (আল কাসওয়া) ক্লান্ত হয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ “না, সে ক্রান্তও হয়নি এবং বসে পড়া তার অভ্যাসও নয়। তাকে এ আল্লাহ থামিয়ে দিয়েছেন যিনি হাতীকে থামিয়ে দিয়েছিলেন। ধার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ! মাক্কাবাসীরা যে শর্তে সম্মত হবে আমি সেই শর্তেই তাদের সাথে সন্ধি করব। তবে আল্লাহর অমর্যাদা হতে পারে এমন কোন শর্তে আমি সম্মত হবনা।” তারপর তিনি উল্ত্রীকে ধমক দেয়া মাত্রই সে উঠে দীড়াল। (ফাতহুল বারী ৫/৩৮৮) সহীহ বুখারী ও সহীহ মুসলিমের অন্য একটি রিওয়ায়াতে আছে যে, মাক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ “আল্লাহ তাআলা মাক্কার উপর হাতীওয়ালাদের আধিপত্য বিস্তার করতে দেননি, বরং তিনি তার নাবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ও ঈমানদার বান্দাদেরকে মাক্কার উপর আধিপত্য দান করেছেন । জেনে রেখ যে, মাক্কার মর্ধাদা আজ এ অবস্থায়ই ফিরে এসেছে যে অবস্থায় গতকাল ছিল। সুতরাং প্রত্যেক উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিদের নিকট (খবর) পৌছে দিবে ।' (ফাতহুল বারী ১/২৪৮, মুসলিম ২/৯৮৮) সূরা ফীল এর তাফসীর সমাপ্ত।
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।