(0০017191715 সুরা ১০৫ ৪ ফীল ২৮৫ পারা ৩০ এমন সময় দেখা গেল এক ঝাঁক পাখি কালো মেঘের মত সমুদ্বের দিক থেকে উড়ে আসছে । চোখের পলকে ওগুলি আবরাহার সেনাবাহিনীর মাথার উপর এসে পড়ল এবং চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলল । প্রত্যেক পাখির চঞ্তে একটি এবং দুই পায়ে দু'টি কংকর ছিল। কংকরের এটুকরাগুলো ছিল মসুরের ডাল বা মাস কলাই এর সমান। পাখিগুলি কংকরের এ টুকরাগুলো আবরাহার সৈন্যদের প্রতি নিক্ষেপ করছিল । যার গায়ে এ কংকর পড়ছিল সে'ই সঙ্গে সঙ্গে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ভবলীলা সাঙ্গ করছিল । সৈন্যরা এদিক ওদিক ছুটাছুটি করছিল, আর নুফায়েল নুফায়েল বলে চীৎকার করছিল । কারণ তারা তাকেই পথ প্রদর্শক হিসাবে সঙ্গে এনেছিল। নুফায়েল তখন পাহাড়ের শিখরে আরোহণ করে অন্যান্য কুরাইশ ও আরাবদের সাথে আল্লাহ সুবহানাহু আবরাহা ও তার সৈন্যদের উপর যে গযব নাধিল করেছেন সেই দৃশ্য অবলোকন করছিলেন। এ সময় নুফায়েল নিম্নলিখিত কবিতাংশ পাঠ করছিলেন ঃ “এখন তাদের আশ্রয়স্থল কোথায়? স্বয়ং আল্লাহই তো ব্যবস্থা গ্রহণ করেছেন! শোন! দুর্বৃত্ত আশরাম পরাজিত হয়েছে, জয়ী হওয়া তার পক্ষে সম্ভব নয় ।' ইব্ন ইসহাক বলেন যে, এ ঘটনার প্রেক্ষিতে নুফায়েল তার কবিতায় আরও বলেন ৪ “হাতী ওয়ালাদের দুরাবস্থার সময়ে তুমি যদি উপস্থিত থাকতে! মুহাসসাব প্রান্তরে তাদের উপর আযাবের কংকর বর্ষিত হয়েছে। তুমি সে অবস্থা দেখলে আল্লাহর দরবারে সাজদায় পতিত হতে । আমরা পাহাড়ের উপর দাড়িয়ে আল্লাহর প্রশংসা করছিলাম । আমাদের হৃৎপিণ্ড কাপছিল এই ভয়ে যে, না জানি হয়তো আমাদের উপরও এ কংকর পড়ে যায় এবং আমাদেরও দফারফা করে দেয়। পুরো সম্প্রদায় মুখ ফিরিয়ে পালাচ্ছিল ও নুফায়েল নুফায়েল বলে চীৎকার করছিল, যেন নুফায়েলের উপর হাবশীদের খণ রয়েছে ।' “আতা ইব্ন ইয়াসার (রহঃ) এবং অন্যান্যরা বলেন যে, তাদের সবাইকে শাস্তি প্রদান করার সময় আঘাত করা হয়নি, বরং তাদের কেহ কেহ আক্রমণের সাথে সাথেই ধ্বংস হয়ে গিয়েছিল এবং অন্যরা ওখান থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের একটির পর একটি অংগ প্রত্যংগ ধ্বংস হয়েছিল । নরাধম আবরাহা ছিল তাদেরই একজন যার অঙ্গুলি একটির পর
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।