[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017161715 সুরা ১০৫ ৪ ফীল ২৮৪ পারা ৩০ আবটা ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন এবং কায়মনোবাক্যে এ পবিত্র ও মর্যাদাপূর্ণ গৃহ রক্ষার জন্য প্রার্থনা করলেন। আবরাহা এবং তার রক্ত পিপাসু সৈন্যদের অপবিত্র ইচ্ছার কবল থেকে কা'বাকে পবিত্র রাখার জন্য আবদুল মুত্তালিব নিম্নলিখিত দু'আ করেছিলেন ঃ 'আমরা নিশ্চিন্ত, কারণ আমরা জানি যে, প্রত্যেক গৃহমালিক নিজেই নিজের গৃহের হিফাযাত করেন। হে আল্লাহ! আপনিও আপনার গৃহ আপনার শক্রদের কবল হতে রক্ষা করুন। আপনার অস্ত্রের উপর তাদের অস্ত্র জয়যুক্ত হবে এমন যেন কিছুতেই না হয় এবং ভোর হওয়ার পূর্বেই আপনি তা বাস্তবায়ন করুন।' ইব্ন ইসহাক (রহঃ) বলেন ৪ অতঃপর আবদুল মুত্তালিব কা*বা ঘরের কড়া ছেড়ে দিয়ে তার সঙ্গীদেরকে নিয়ে ওর আশে পাশের পর্বতসমূহের চুড়ায় উঠে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। মুকাতিল ইব্‌ন সুলাইমান রেহঃ) উল্লেখ করেন যে, একশ'টি পশুকে নিশান লাগিয়ে কা'বার আশে পাশে বেঁধে রাখেন। উদ্দেশ্য ছিল এই যে, যদি দুর্বৃত্তরা অবৈধভাবে পশুর প্রতি হাত বাড়ায় তাহলে প্রতিশোধ হিসাবে আল্লাহর গযব তাদের উপর অবশ্যই নেমে আসবে। পরদিন প্রভাতে আবরাহার সেনাবাহিনী মাক্কায় প্রবেশের উদ্যোগ আয়োজন করল । বিশেষ হাতী মাহমুদকে সজ্জিত করা হল । পথে বন্দী হয়ে আবরাহার সাথে আগমনকারী নুফায়েল ইব্‌ন হাবীব তখন মাহমুদ নামক হাতীটির কান ধরে বললেন ৪ “মাহমুদ! তুমি বসে পড়, আর যেখান থেকে এসেছ সেখানে ভালভাবে ফিরে যাও। তুমি আল্লাহর পবিত্র শহরে রয়েছ।' এ কথা বলে নুফায়েল হাতির কান ছেড়ে দিলেন এবং পালিয়ে গিয়ে নিকট এক পাহাড়ের আড়ালে আত্মগোপন করলেন । মাহমুদ নামক হাতীটি নুফায়েলের কথা শোনার সাথে সাথে বসে পড়ল । বহু চেষ্টা করেও তাকে নড়ানো সম্ভব হলনা । হাতিটির মাথায় কুঠার, বল্পম ইত্যাদি দ্বারা আঘাত করা হল। কিন্তু কিছুতেই কিছু হলনা। পরীক্ষামূলক ভাবে ইয়ামানের দিকে তার মুখ ফিরিয়ে টেনে তোলার চেষ্টা করতেই হাতী তাড়াতাড়ি উঠে দ্রুত অগ্রসর হতে লাগল । পূর্বদিকে চালানোর চেষ্টা করা হলে সেদিকেও যাচ্ছিল, অতঃপর মাক্কার দিকে মুখ ঘুরিয়ে চালানোর চেষ্টা করতেই সে বসে পড়ল।

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।