0017161715 সুরা ১০৫ £ ফীল ২৮২ পারা ৩০ আবরাহার মুকাবিলা করলেন। যু নফর পরাজিত হলেন এবং আবরাহার হাতে বন্দী হলেন। কিন্তু মহাপরাক্রমশালী আল্লাহর ইচ্ছা ছিল অন্য রকম। যু-নফরকে বন্দী করে তাকে সঙ্গে নিয়ে আবরাহা মাক্কার পথে অগ্রসর হল। খাশআম গোত্রের এলাকায় পৌঁছার পর নুফায়েল ইব্ন হাবীব খাশআমী তার গোত্রের সাথে শীহরান ও নাহিস গোত্রের একদল সৈন্য নিয়ে আবরাহার মুকাবিলা করলেন । কিন্তু দুর্ভাগ্যবশতঃ প্রাণপণ যুদ্ধ করে তারাও আবরাহার হাতে পরাজয় বরণ করলেন। নুফায়েল ইব্ন হাবীবকেও যু- নফরের মত বন্দী করা হল। আবরাহা প্রথম নুফায়েলকে হত্যা করার ইচ্ছা করল, কিন্তু পরে মাক্কার পথ দেখিয়ে নেয়ার উদ্দেশে জীবিতাবস্থায় সঙ্গে নিয়ে চলল। তায়েফের উপকণ্ঠে পৌঁছলে সাকীফ গোত্র আবরাহার সাথে সন্ধি করল যে, লাত মূর্তিটি যে প্রকোষ্ঠে রয়েছে, আবরাহার সৈন্যরা এ প্রকোষ্ঠের কোন ক্ষতি সাধন করবেনা । সাকীফ গোত্র আবূ রিগাল নামক একজন লোককে পথ দেখিয়ে দেয়ার জন্য আবরাহার সঙ্গে দিল। মাক্কার কাছে মুগামাস নামক স্থানে তারা অবস্থান করল। আবরাহার সৈন্যরা আশেপাশের জনপদ এবং চারণভূমি থেকে মাক্কাবাসীদের বহু সংখ্যক উট এবং অন্যান্য পশু দখল করে নিল। এ পশুগুলির দখলকারীদের নেতার নাম ছিল আসওয়াদ ইব্ন মাফসুদ। এগুলোর মধ্যে আবদুল মুত্তালিবের দু'শ উটও ছিল। এতে আরাবের কবিরা আবরাহার নিন্দা করে কবিতা রচনা করল। সীরাতে ইব্ন ইসহাকে এ কবিতার উল্লেখ রয়েছে। অতঃপর আবরাহা নিজের বিশেষ দূত হানাতাহ হিমাইরীকে বলল £ তুমি কুরাইশদের সর্বাপেক্ষা বড় সর্দারকে আমার কাছে ডেকে নিয়ে এসো এবং ঘোষণা করে দাও ৪ আমরা মাক্কাবাসীদের সাথে যুদ্ধ করতে আসিনি, আল্লাহর ঘর ভেঙ্গে ফেলাই শুধু আমাদের উদ্দেশ্য ৷ তবে হ্যা, মাক্কাবাসীরা যদি কা'বাঘর রক্ষার জন্য এগিয়ে আসে এবং আমাদেরকে বাধা দেয় তাহলে বাধ্য হয়ে আমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে । হানাতাহ মাক্কার জনগণের সাথে আলোচনা করে বুঝতে পারল যে, আবদুল মুত্তালিব ইব্ন হাশেমই মাক্কার বড় নেতা । হানাতাহ আবদুল মুস্তালিবের সামনে আবরাহার বক্তব্য পেশ করলে আবদুল মুত্তালিব বললেন ঃ “আল্লাহর শপথ!
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।