সুরা ১০৫ ঃ ফীল ২৮১ পারা ৩০ কখনো তৈরী হয়নি ।' অতি দ্র সহকারে নক্সা খচিত খুবই মযবুত ও অতি উ করেও দীর্াটিনিিত হও ই ী চড়া এতউছিল বেড়ার প্রতি টুপি মাথায় দিয়ে তাকালে মাথার টুপি পড়ে যেত। আরাববাসীরা এ গীর্জার নাম দিয়েছিল “কালীস' অর্থাৎ টুপি ফেলে দেয়া গীর্জা। এরপর আবরাহা মনে করল যে, জনসাধারণ যেমন কা'বায় হাজ্জ করে তেমনি এ গীর্জায় গিয়ে হাজ্জ করবে । সারা ইয়ামানে সে এটা ঘোষণা করে দিল। কিন্ত আরাবের আদনান ও কাহতান গোত্র এ ঘোষণায় খুবই অসন্তুষ্ট হল। বিশেষ করে কুরাইশরা ভীষণ রাগান্বিত হল। অল্প কয়েকদিন পরে তাদের এক ব্যক্তি সেখানে চলে যায় এবং রাতের অন্ধকারে এঁ গীর্জায় প্রবেশ করে পায়খানা করে আসে । পর দিন প্রহরীরা এ অবস্থা দেখে বাদশাহর কাছে খবর পাঠালে এবং আবরাহা এ অভিমত ব্যক্ত করল যে, কুরাইশরাই এ কাজ করেছে, তাদের মর্যাদা ক্ষুণ্র করা হয়েছে বলেই এ কাণ্ড তারা করেছে। আবরাহা তৎক্ষণাৎ শপথ করে বলল ৪ “আমি মাক্কার বিরুদ্ধে অভিযান চালাব এবং কাবা ঘরের একটির পর একটি ইট খুলে ফেলব ।' মুকাতিল ইব্ন সুলাইমানের (রহঃ) বর্ণনায় এরূপও আছে যে, কয়েকজন উদ্যোগী কুরাইশ যুবক এ গীর্জায় আগুন জ্বালিয়ে দিয়েছিল । সেই দিন বাতাস প্রচণ্ড বেগে প্রবাহিত হয়েছিল বলে আগুন ভালভাবে এ গীর্জাকে গ্রাস করেছিল এবং ওটা মাটিতে ধ্বসে পড়েছিল । অতঃপর ক্রুদ্ধ আবরাহা এক বিরাট বাহিনী নিয়ে মাক্কা অভিমুখে রওয়ানা হল যাদের প্রতিরোধ করার সাহস কেহ করছিলনা। তাদের সাথে এক বিরাট উচু ও মোটা হাতী ছিল। এরূপ হাতী ইতোপূর্বে কখনো দেখা যায়নি । হাতীটির নাম ছিল মাহমুদ । বাদশাহ নাজাশী মাক্কা অভিযান সফল করার লক্ষ্যে এ হাতিটি আবরাহাকে দিয়েছিল। এ হাতীর সাথে আবরাহা আরো আটটি অথবা বারোটি হাতী নিল। তার উদ্দেশ্য ছিল যে, সে বাইতুল্লাহর খুঁটিতে শিকল বেঁধে দিবে, তারপর সমস্ত হাতীর গলায় এ শিকল লাগিয়ে দিবে । এতে শিকল টেনে হাতীগ্তলো সমস্ত দেয়াল একত্রে ধ্বসিয়ে দিবে । মাক্কার অধিবাসীরা এ সংবাদ পেয়ে দিশেহারা হয়ে পড়ল। যে কোন অবস্থায় এর মুকাবিলা করে কা“বাকে রক্ষা করার তারা সিদ্ধান্ত গ্রহণ করল । যু নফর নামক ইয়ামানের একজন সন্্রান্ত বংশীয় লোক নিজের গোত্র ও আশে পাশের বহু সংখ্যক প্রতিপত্তিশালী আরাবকে একত্রিত করে দুর্বৃত্ত
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।