[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017161715 সুরা ১০৫ £ ফীল ২৮০ পারা ৩০ এ সৈন্যদল ইয়ামানে পৌঁছল এবং ইয়ামান ও সেখানকার অধিবাসীদের উপর কর্তৃত্‌ প্রতিষ্ঠিত করল। যুনুয়াস পালিয়ে যায় এবং সমুব্রে ডুবে মৃত্যুবরণ করে। যুনুয়াসের শাসন ক্ষমতা হারিয়ে যাওয়ার পর সমগ্র ইয়ামান হাবশের বাদশাহর কর্তৃতে চলে গেল। সৈন্যাধ্যক্ষ হিসাবে আগমনকারী উভয় সর্দার ইয়ামানে প্রশাসক হিসাবে শাসনকার্য চালাতে লাগল । কিন্তু অল্প কিছুদিন পরই তাদের মধ্যে ক্ষমতার দন্দু দেখা দিল। অবশেষে উভয়ে নিজ নিজ বিভক্ত সৈন্যদলসহ মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হল। যুদ্ধ শুরু হওয়ার কিছু দিন পর উভয় সর্দার পরস্পরকে বলল ঃ “অযথা রক্তপাত করে কি লাভ, চল আমরা উভয়ে লড়াই করি। যে বেঁচে যাবে, ইয়ামান এবং সেনাবাহিনী তার অনুগত থাকবে । এ কথা অনুযায়ী উভয়ে মাইদানে অবতীর্ণ হল। তাদের উভয়ের পিছনে পানি-প্রবাহিত পরিখা খনন করা হল যাতে কেহ পালিয়ে যেতে না পারে । আমীর ইব্‌ন ইরবাত আবরাহার উপর আক্রমণ করল এবং তরবারীর এক আঘাতে তার শরীর রক্তাক্ত করে ফেলল । নাক, ঠোট এবং মুখমন্ডলের বেশ কিছু অংশ কেটে গেল। এই অবস্থা দেখে আবরাহার রক্ষী আতুদাহ এক অতর্কিত আক্রমণ চালিয়ে ইরবাতকে হত্যা করে। মারাত্মকভাবে আহত আবরাহা যুদ্ধ ক্ষেত্র থেকে ফিরে গেল। বেশ কিছু দিন চিকিৎসার পর তার ক্ষত ভাল হল এবং সে ইয়ামানের শাসনকর্তা হয়ে বসল। আবিসিনিয়ার বাদশাহ নাজাশী এ খবর পেয়ে খুবই ক্রুদ্ধ হলেন এবং এক পত্রে জানালেন $ “আল্লাহর শপথ! আমি তোমার শহরসমূহ ধ্বংস করব এবং তোমার টিকি কেটে আনব ।' আবরাহা অত্যন্ত বিনয়ের সাথে এ পত্রের জবাব লিখল এবং এক দূতকে নানা প্রকারের মূল্যবান উপটৌকন, একটা থলের মধ্যে ইয়ামানের মাটি এবং নিজের মাথার কিছু চুল কেটে ওর মধ্যে রেখে ওর মুখ বন্ধ করে দিল। তাছাড়া চিঠিতে সে নিজের অপরাধের ক্ষমা চেয়ে লিখল £ 'ইয়ামানের মাটি এবং আমার মাথার চুল হাযির রয়েছে, আপনি নিজের শপথ পূর্ণ করুন এবং আমার অপরাধ ক্ষমা করে দিন!' এতে নাজাশী খুশী হলেন এবং ইয়ামানের শাসনভার আবরাহাকে লিখে দিলেন। তারপর আবরাহা নাজাশীকে লিখল £ “আমি ইয়ামানে আপনার জন্য এমন একটি গীর্জা তৈরি করছি যে, এরকম গীর্জা ইতোপূর্বে পৃথিবীতে

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।