[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 সুরা ১০৪ ৪ হুমাযাহ ২৭৭ পারা ৩০ বলেন ঃ সারাদিন সে অর্থ সম্পদ উপার্জনের জন্য নিজেকে এখানে ওখানে নিয়োজিত রাখল এবং রাতে পচা গলা লাশের মত পড়ে রইল। অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেন ৪ 45 ৩ ৮০ ১০২৯ সে মনে করে যে, তার ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে । না, কক্ষনো না। সে যা ধারনা করেছে তা নয়। অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। হে নাবী! তুমি কি জান হুতামাহ কি? তা তুমি জাননা । তা হল আল্লাহর প্রজ্লিত হুতাশন, যা এর বাসিন্দাকে গ্রাস করবে । জ্বালিয়ে তাদেরকে ভম্ম করে দিবে, কিন্তু তারা মৃত্যুবরণ করবেনা । সাবিত বানানী (রহঃ) এ আয়াত তিলাওয়াত করে যখন এর অর্থ বর্ণনা করতেন তখন কেঁদে ফেলতেন এবং বলতেন £ “আল্লাহর আযাব তাদেরকে ভীষণ যন্ত্রণা দিচ্ছে।” মুহাম্মাদ ইব্‌ন কাব (রহঃ) বলেন ঃ প্রজ্্লিত আগ্তন বক্ষস্থিত সবকিছু ছেয়ে ফেলে এবং কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়, তারপর ফিরে আসে, আবার পৌঁছে। (কুরতুবী ২০/১৮৫) আল্লাহ্‌ তাআলা বলেন 8 5922 ৮৩৫ ৬৪ .8:০% ৮৪৩ 1 এ আগুন তাদের উপর আবদ্ধ করে দেয়া হবে সুদীর্ঘ স্তস্তসমূহের মধ্যে । সূরা “বালাদ" এর তাফসীরেও এ ধরণের বর্ণনা উল্লেখ করা হয়েছে। ১১১৭ ২৪ ঞ$ এর ব্যাখ্যায় আতিয়া আল আউফী (রহঃ) বলেন, উহা হল লোহার স্তম্ভ বা খুটি। সুদ্দী (রহঃ) বলেন, উহা আগুনের তৈরী । আল আউফী (রহঃ) ইব্ন আব্বাস (রাঃ) থেকে বলেন, আল্লাহ তাআলা তাদেরকে এঁ স্তস্তের সাথে শক্ত করে বেঁধে রাখার ব্যবস্থা করবেন যেন কোনভাবে নড়াচড়া করতে না পারে। তাদের ঘাড়সমূহ শিকলে আবদ্ধ থাকবে এবং ওখান জোহান্নাম) থেকে বের হয়ে আসার পথ তাদের সামনে রুদ্ধ করে দেয়া হবে। (তাবারী ২৪/৬০০)

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।