[PDF] Tafsir ibn Kathir Bangla (তাফসির ইবনে কাসির) — tafsir ibn kathir bangla vol 9
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

(0০017191715 আমর ইবনুল আসের (রাঃ) কুরআনের মুজিযা প্রত্যক্ষ করণ বর্ণিত আছে যে, আমর ইব্ন আস (রাঃ) মুসলিম হওয়ার পূর্বে এবং রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামের নাবুওয়াত প্রাপ্তির পর একবার মুসাইলামা কাযযাবের সাথে সাক্ষাৎ করেন। এ সময় মুসাইলামা কাযযাৰ নাবুওয়াতের মিথ্যা দাবী করেছিল । আমরকে (রাঃ) সে জিজ্ঞেস করল ঃ তোমাদের বন্ধুর (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) উপর এ সময় কোন্‌ অহী অবতীর্ণ হয়েছে? আমর (রোঃ) জবাবে বলেন £ “একটি সংক্ষিপ্ত, অথচ অর্থপূর্ণ সুরা নাষিল হয়েছে ।” মুসাইলামা কাযযাব জিজ্ঞেস করল £ সেটি কি? আমর (রাঃ) তখন ১০ সূরাটি পাঠ করে শুনালেন। মুসাইলামা কিছুক্ষণ চিন্তা করে বলল ৪ “জেনে রেখ, আমার উপরও এ রকম সূরা নাঘিল হয়েছে । আমর (রাঃ) জিজ্ঞেস করলেন ৪ “সেটি কি? সে তখন বলল £ ০৮৮ 4৮০9৮) ১৪১ ৩৪ ৬ 3 5) ৫ 20 ৪ হে ওবর! হে ওবর! তুমিতো দু"টি কাঁন ও একটি বুঁকসহ একটি প্রাণী । দেহের বাকি অংশ খুবই বাজে ও নিকৃষ্ট! তারপর জিজ্ঞেস করল ঃ “হে আমর (রাঃ)! বল, তোমার অভিমত কি?' তখন আমর (রাঃ) বললেন $ “তুমি তো নিজেই জান যে, তোমার মিথ্যা ও ভগ্তামী সম্পর্কে আমি অবহিত রয়েছি।' ১ হল বিড়ালের মত আকৃতি বিশিষ্ট একটা পশু। তার কান দু”টি ও বুক কিছুটা প্রশস্ত ও বড়। দেহের অন্যান্য অংশ খুবই নিকৃষ্ট ও বাজে। ভণ্ড, দুর্বৃত্ত ও মিথ্যাবাদী মুসাইলামা এ রকম বাজে কথাকে আল্লাহ তা“আলার পবিত্র কালামের সাথে তুলনা করতে চেয়েছিল। তার এ ধরনের ঘৃণ্য ভগ্তামী দেখে আরাবের মূর্তি পূজকরাও তাকে মিথ্যাবাদী এবং ফালতু বলে সহজেই বুঝে নিয়েছিল।

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।